বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা *** মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক *** মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি: হিউম্যান রাইটস ওয়াচ *** রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব *** জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ বলে ইউনূসকে নিয়ে মিথ্যাচার *** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে

ঘরেই ঝটপট তৈরি করুন সুস্বাদু গ্রিলড প্রন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৯ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

খুব তাড়াতাড়ি সুস্বাদু কিছু তৈরি করতে চাইলে চিংড়ি বেছে নিন। কারণ, এতে সেদ্ধ হতে খুব কম সময় লাগবে। চিংড়ি দিয়ে নানান রকম খাবার খেতে রেস্টুরেন্টে ছোটেন চিংড়িপ্রেমীরা। কিন্তু সবসময় তো আর রেস্টুরেন্টে যাওয়ার অবস্থাও থাকে না। তাই বাড়িতে যদি কিছু চিংড়ি থাকে তাহলে খুব অল্প সময়েই তৈরি করে নিতে পারবেন গ্রিলড প্রন। এটি তৈরি করা যায় খুব সহজ, আর খেতেও খুব সুস্বাদু।

যা যা লাগবে:

মাঝারি আকারের চিংড়ি ১২টি, লেবুর রস ১ চা চামচ, আদা রসুন বাটা ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া ১/২ চা চামচ, হলুদের গুঁড়া ১/৪ চা চামচ, বিট লবণ ১/৪ চা চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল ১ টেবিল চামচ।

আরো পড়ুন : খুব সহজেই তৈরি হবে জনপ্রিয় ‘পর্দা বিরিয়ানি’

যেভাবে বানাবেন:

প্রথমে চিংড়ি পরিষ্কার করে ধুয়ে মাছের পিঠের দিকে হালকা চিড়ে নিন। পেপার টাওয়াল দিয়ে চিংড়ির পানি ভালো করে মুছে নিন। এবার একটি পাত্রে সরিষার তেল নিয়ে ওভেনে বা চুলায় ভালো করে গরম করে নিন। এরপর এই তেল রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিন। চিংড়ির সঙ্গে লেবুর রস, আদা রসুনবাটা, মরিচের গুঁড়া, বিট লবণ, হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ এবং সরিষার তেল মিশিয়ে চিংড়ি মেরিনেট করে রাখুন ১৫ মিনিট। ১৫ মিনিট পর মেরিনেট করা চিংড়িগুলো সাসলিকের কাঁঠিতে গেঁথে নিন।

গ্রিল প্যান গরম হতে দিয়ে প্যানে অল্প তেল ব্রাশ করুন। প্যান ভালোভাবে গরম হলে চুলার আঁচ কমিয়ে গ্রিল প্যানে চিংড়িগুলো গ্রিল করে নিন। ৩-৪ মিনিট পর চিংড়ির একপাশ হয়ে গেলে অন্যপাশ উল্টে আবার তিন চার মিনিট গ্রিল করে চিংড়িগুলো নামিয়ে নিন। তৈরি হয়ে গেল সুস্বাদু গ্রিলড প্রন। এবার পছন্দের সস দিয়ে খেতে পারেন।

এস/ আই. কে. জে/

রেসিপি সুস্বাদু গ্রিলড প্রন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা

🕒 প্রকাশ: ০২:৫৪ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি: হিউম্যান রাইটস ওয়াচ

🕒 প্রকাশ: ০১:৫১ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব

🕒 প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ বলে ইউনূসকে নিয়ে মিথ্যাচার

🕒 প্রকাশ: ১০:২৭ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250