সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘৬ জনকে হত্যা করার কথা জানান র‍্যাব-ফেরত এক সেনা কর্মকর্তা’ *** পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি *** যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার *** ডমিনিকার নাগরিকত্ব গ্রহণের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট *** ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি সানাউল্লাহ *** ‘এবার কি জামায়াত আমিরের জিহ্বা হ‍্যাক হয়েছে?’ *** ‘দিল্লি হবে খালিস্তান’—বার্তা দিয়ে ভারতের সংসদ ভবন ও ৯ স্কুলে বোমা হামলার হুমকি *** পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর: বাংলাদেশকে ক্ষতিপূরণ দেবে আইসিসি *** বিএনপিকে সুযোগ দিন, আপনাদের সঙ্গে নিয়ে দেশ গঠন করবে: তারেক রহমান *** র‍্যাব ও ডিজিএফআই-এর বিলুপ্তি চাইলেন সাবেক সেনাপ্রধান

দুর্গাপূজায় রাজধানীর আকর্ষণীয় ৬ মণ্ডপ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৪ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

এবার সারাদেশে ৩২ হাজার ৪৬০ টি এবং রাজধানীতে ২৪৩ টি মণ্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গোৎসব। উদযাপন পরিষদের সভাপতি জিতেন্দ্র লাল ভৌমিক বলেন, এবছর ঢাকাসহ সারাদেশে পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে। দুর্গাপূজায় আলোকসজ্জায় সজ্জিত হবে নগরী।

রাজধানীতে দুর্গাপূজার আকর্ষণীয় যে মণ্ডপগুলো রয়েছে তাতে একবার ঘুরে আসতে পারেন। চলুন জেনে নেই -

রমনা কালী মন্দির


রমনা কালী মন্দির ঢাকা বিশ্বিবদ্যালয়ের পাশেই অবস্থিত। স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে ভারত সরকারের অনুদানে মন্দিরটির ভেঙে ফেলা অংশ পুনর্গঠন করা হয়েছে। রমনা কালী মন্দির তার ঐতিহ্য ধারণ করে আছে। মন্দির চত্ত্বরে দুর্গা পূজার আয়োজন করা হয়। মন্দির এলাকায় ছোটখাটো মেলাও বসে।

ঢাকেশ্বরী জাতীয় মন্দির


বাংলাদেশের অন্যতম প্রাচীন মন্দির ঢাকেশ্বরী জাতীয় মন্দির। পলাশীর মোড়ের পাশে ঢাকেশ্বরী রোডেই মন্দিরটির অবস্থান। দুর্গাপূজায় সবচেয়ে বেশি ভক্তের সমাগম হয় এই মন্দিরে। মহালয়া থেকে পূজার প্রতিটি দিন শাস্ত্রীয় নিয়ম মেনে ভক্তি আর নিষ্ঠার সঙ্গে উদযাপন করা হয়। মণ্ডপের ভেতরে ও বাইরে চমৎকারভাবে সাজানো হয়। দেশ-বিদেশ থেকেও ভক্ত দর্শনার্থীরা আসেন ঢাকেশ্বরী মন্দিরে মায়ের পূজা দেখতে। বিজয়া দশমীতে বরণ, সিঁদুর খেলা ও সন্ধ্যা আরতি দেখার জন্যও এখানে প্রচুর মানুষের ভিড় হয়। এই মন্দিরের প্রতিমা বিসর্জন দেয়া হয় না।

রামকৃষ্ণ মিশন


কুমারী পূজা দেখতে চাইলে আপনাকে যেতে হবে রামকৃষ্ণ মিশনে। ঢাকায় শুধু রামকৃষ্ণ মিশনেই মহাঅষ্টমী তিথিতে কুমারী বালিকাকে মাতৃরূপে দেবী জ্ঞানে পূজা করা হয়। কুমারী পূজা দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে এখানে ভক্তরা ভিড় করেন। টিকাটুলির রামকৃষ্ণ মিশন রোডে এর অবস্থান।

আরো পড়ুন : পূজোয় কেমন হওয়া উচিত মেয়েদের পোশাক

পুরান ঢাকার পূজা মণ্ডপ


উৎসবের অন্যরূপের সন্ধান মেলে পুরান ঢাকায়। লক্ষীবাজার, শাঁখারিবাজার, তাঁতিবাজার এলাকার সরু গলির ভেতরেই আয়োজিত হয় দুর্গা পূজা। নিচে যাতায়াতের ব্যবস্থা রেখে উপরে মঞ্চ তৈরি করেই মণ্ডপে অধিষ্ঠিত হন দেবী দুর্গা। পুজোর সময় জমজমাট পুরো এলাকা, উৎসবের আমেজে মেতে থাকে। পুরান ঢাকায় অসংখ্য মণ্ডপে পূজা হয়। সরু গলি হওয়ায় হেঁটেই এসব মণ্ডপ ঘোরা হয়, তাই হাতে সময় নিয়ে সেখানে যাওয়া উচিত

বনানী পূজা মণ্ডপ 


প্রতিবছর বনানী খেলার মাঠে অস্থায়ী পূজা মণ্ডপ তৈরি করা হয়। ব্যয়বহুল জাঁকজমকপূর্ণ এই পূজা মণ্ডপ দেখতে সবাই অগ্রহী হয়। অপরূপ সুন্দর প্রতিমা ও বর্ণিল আলোকসজ্জা নজর কাড়ার মতই। দিনের চেয়ে রাতের বনানী পূজা মণ্ডপ অনেক বেশি প্রাণবন্ত।

খামারবাড়ি পূজা মণ্ডপ


কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) এর পাশেই খামারবাড়ি পূজা মণ্ডপ। আলোকসজ্জা, প্রতিমার সৌন্দর্য, প্রবেশদ্বার, আভ্যন্তরীণ কাঠামোশৈলী ও প্যান্ডেলের কারণে আলোচিত খামারবাড়ি পূজা মণ্ডপ। পরিবার কিংবা বন্ধুবান্ধবদের নিয়ে ঘুরে আসতে পারেন এই মণ্ডপটি। তবে রাতের বেলায় এর সৌন্দর্য বহুগুণে বেড়ে যায়।

এস/ আই.কে.জে/



দুর্গাপূজা আকর্ষণীয় মণ্ডপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘৬ জনকে হত্যা করার কথা জানান র‍্যাব-ফেরত এক সেনা কর্মকর্তা’

🕒 প্রকাশ: ০৬:২০ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি

🕒 প্রকাশ: ০৫:২৯ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

ডমিনিকার নাগরিকত্ব গ্রহণের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি সানাউল্লাহ

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250