বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি *** ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র *** জাপান সফরে গেলেন সেনাপ্রধান *** ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক *** সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার *** ইরান যুদ্ধে ছয় মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার *** বেক্সিমকোর ৪ প্রতিষ্ঠানের বোর্ড থেকে সরে যাওয়ার আবেদন সালমান এফ রহমানের *** শেখ হাসিনার দেশে ফেরার পথনকশা, সিদ্ধান্ত হতে পারে শুক্রবার *** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ২১শে মে ২০২৩

#

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা। ছবি: সংগৃহীত

অস্থায়ী ক্যাম্পাসে শুরু হয়েছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। প্রধান অতিথি হিসেবে এই পাবলিক বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (২০ মে) ৯০ জন শিক্ষার্থীকে বরণ করে নেয়ার মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম।  

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. দিল আফরোজ বেগম, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাবিবুর রহমান, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাসিম আখতার।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রথম ব্যাচে তিনটি বিভাগে ৯০ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পদ্ধতির পরীক্ষায় ’এ’ ইউনিটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০ জন, ‘বি’ ইউনিটে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগে ৩০ জন এবং ‘সি‘ ইউনিটে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে ৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। 

আরো পড়ুন: নিয়ন্ত্রণে না আসলে পেঁয়াজ আমদানি করতে বাধ্য হবে সরকার: কৃষিমন্ত্রী

২০১৯ সালের ২৩ ডিসেম্বর চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। প্রযুক্তি শিক্ষায় বিশ্বের সঙ্গে সমতা অর্জন, জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও আধুনিক জ্ঞানচর্চা এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেয়া, পঠন-পাঠন ও গবেষণার সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণ করার লক্ষ্যে ২০২০ সালের ৯ সেপ্টেম্বর সংসদে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে বিল পাস হয়। তবে গেজেট প্রকাশের তারিখে অর্থাৎ ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে ৬২ একর জমি অধিগ্রহণ প্রস্তাব করা হয়েছে।

এম/

 

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মক্কায় হুতিরা ড্রোন ছুড়েছে দাবি করে সৌদি আরবের হুঁশিয়ারি, সতর্কতা জারি

🕒 প্রকাশ: ১১:২৫ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলকে প্রতিটি ২০০০ পাউন্ডের ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

🕒 প্রকাশ: ১১:২১ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

জাপান সফরে গেলেন সেনাপ্রধান

🕒 প্রকাশ: ১১:১৬ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে পুতিনদের পাতে নিরামিষ চাপানোর অভিযোগ, ভারতে রাজনৈতিক বিতর্ক

🕒 প্রকাশ: ১১:১১ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

সালাম দেওয়ায় হিন্দুত্ববাদীদের ক্ষোভ, নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করল শুভেন্দু সরকার

🕒 প্রকাশ: ১১:০৬ পূর্বাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250