রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা *** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম

চুল কালো করার ঘরোয়া ৪ উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৯ পূর্বাহ্ন, ৯ই এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

কালো চুলের মাঝে হঠাৎ দুই-তিনটা রুপালি রেখা দেখা দিলে মন খারাপ হয়ে যাওয়াটা স্বাভাবিক। চুলে পাক ধরা যে কেবল বয়স বাড়লেই হয়, এমনটা নয় কিন্তু। বরং হজমের গোলমাল, চুলের অযত্ন, মানসিক চাপ ইত্যাদি কারণে চুলে পাক ধরতে পারে। কোনও কোনও ক্ষেত্রে আবার বংশগত কারণেও পাক ধরে চুলে।

তবে চুল পাকলেই তা কালো করতে শুরু করাই আমাদের স্বাভাবিক প্রবৃত্তি। বাজারচলতি নানা হেয়ার ডাই ব্যবহার করে কিংবা হেনা করে চুলের রং ফেরাতে চেষ্টা করেন অনেকেই। কিন্তু বাজারচলতি নানা হেয়ার ডাইতে অ্যামোনিয়া মেশানো থাকে, যা চুলের ভীষণ ক্ষতি করে। অনেকে আবার হরমোন থেরাপির সাহায্যে চুলের পিগমেন্টেশন বাড়িয়ে রং ফিরিয়ে আনার চেষ্টা করেন।

তবে ঘরোয়া কিছু উপায় অবলম্বন করলেও কিন্তু চুলের রং কালো করা সহজ হয়। জেনে নিন সে সব কৌশল।

* কালো চা

চায়ের লিকার চুলের প্রাকৃতিক কন্ডিশনার। এক কাপ পানিতে চা ফেলে তা ফুটিয়ে ঠাণ্ডা করে ছেঁকে নিন। এই লিকার চা চুলে ঢেলে কয়েক মিনিট রেখে দিন। এর পর কোনও ক্ষারবিহীন নরম শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে ধুয়ে নিন চুল। কয়েক মাস এমন করতে থাকলে ধীরে ধীরে রং ফিরে পাবে চুল।

* নারকেল তেল-লেবুর রস

তিন টেবিল চামচ নারকেল তেলে দুই চা চামচ লেবুর রস। এই মিশ্রণ চুলের কালো রঙের জন্য খুবই উপকারী। এই মিশ্রণ মাথার ত্বকে আর চুলে ভালভাবে মাসাজ করুন। তার পর শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে ধুয়ে ফেলুন চুল।

* আমলকি

নারকেল তেলে কাঁচা আমলকি ফেলে সেই তেল ফুটিয়ে নিন। এতে আমলকির রস মিশে যায় তেলে। ভাল ফল পেতে, আমলকি থেঁতো করেও মিশিয়ে দিতে পারেন নারকেল তেলে। এবার তা ঠাণ্ডা হলে ভাল করে মাথায় ও চুলে মাখিয়ে নিন। আধ ঘণ্টা রাখার পর বাল করে শ্যাম্পু করে নিন। কন্ডিশনার দিতে ভুলবেন না। সপ্তাহে তিন-চার দিন এই মিশ্রণ ব্যবহার করুন।

* জবা ফুলের কুঁড়ি

কয়েকটা জবা ফুল ও তার পাতা মিক্সারে পিষে তার সঙ্গে দুই চামচ নারকেল তেল ও একটু পানি যোগ করে একটি মিশ্রণ বানান। এটি গোসলের আগে আধ ঘণ্টা মাথায় মেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে অন্তত চারদিন এই পদ্ধতি অবলম্বন করুন।

সূত্র: আনন্দবাজার

এসি/

 

চুল হরমোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন

🕒 প্রকাশ: ১১:০৮ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ১০:৫৮ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা

🕒 প্রকাশ: ১০:৪৭ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250