বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

চোখ বড় দেখাতে যেভাবে সাজবেন!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২০ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিভিন্ন অনুষ্ঠানে কিংবা উৎসবের সময় আকর্ষণীয় লুক পেতে নতুন নতুন পোশাকের সঙ্গে মানানসই মেকআপও করতে হয়। মেকআপ তখনই সুন্দর হবে, যদি চোখের সাজ হয় নিখুঁত। 

চোখের আকৃতি বুঝে সঠিকভাবে সাজাতে পারলেই চেহারায় আসবে নতুনত্ব। অনেকেই চোখ ছোট বলে আক্ষেপ করেন। কিন্তু জানেন কী, সঠিক কায়দা জানলে ছোটো চোখকেও বড় দেখানো যায়।

চলুন জেনে নিই সেই নিয়মগুলো-

ডার্ক সার্কেল ঢাকুন: চোখের নীচে কালি থাকলে চোখ আরও ছোটো ও ক্লান্ত দেখায়। এ কারণে চোখের কালি ঢাকা ভীষণ জরুরি। কনসিলার দিয়ে চোখের চারপাশের কালি ঢেকে ফেলুন। এর জন্য হালকা শেডের কনসিলার ব্যবহার করতে পারেন। এতে চোখ দেখতে কিছুটা বড় লাগবে।

হালকা রঙের আইশ্যাডো : চোখে হালকা রঙের আইশ্যাডো লাগাতে পারেন। আইশ্যাডোর রং যত হালকা হবে, চোখ দেখতে ততই বড় লাগবে। সাদা, গোল্ডেন, সিলভার কিংবা ন্যুড শেডের আইশ্যাডো ব্যবহার করতে পারেন।

আরো পড়ুন : হিট ছাড়াই করে ফেলুন নিজের হেয়ারস্টাইল!

আইলাইনার লাগান: অনেকেই চোখে মোটা করে লাইনার লাগান। কিন্তু এতে চোখ ছোটো দেখাতে পারেন। তাই চোখের উপর ও নীচে মোটা করে আইলাইনার লাগাবেন না। চোখের নীচের অংশে আইল্যাশের ভিতর দিকেও আইলাইনার লাগাবেন না। বরং আইল্যাশের বাইরে দিয়ে লাগান এবং চোখের কোল পর্যন্ত লাইনার টানবেন না। তার একটু আগে ছেড়ে দিন। এতে চোখের আকৃতি একটু বড় দেখাতে পারে।

মাস্কারা লাগান: চোখের পাতা ঠিকমতো সেট করলেও চোখ বড় দেখায়। আইল্যাশ কার্লার ব্যবহার করুন। তারপর অন্তত দুই থেকে তিন কোট মাস্কারা লাগান চোখের পাতায়। প্রয়োজনে নকল চোখের পাতা ব্যবহার করতে পারেন। এতে চোখ বড় দেখাবে। 

হাইলাইটার লাগান: শুধু লাইনার এবং মাস্কারা ব্যবহারেই চোখের মেকআপ শেষ হয় না। হাইলাইটার লাগানো প্রয়োজন। চোখে হাইলাইটার কেবল উজ্জ্বলতা বাড়ায় না, চোখ বড় এবং আকর্ষণীয় দেখাতেও দারুণ কাজ করে। হাইলাইট করতে চোখের ভেতরের কোণায় গ্লিটার ব্যবহার করতে পারেন। এছাড়া, পার্ল রঙের আইশ্যাডো বা হাইলাইটারও লাগাতে পারেন চোখের কোণায়।

এস/ আই. কে. জে/ 

টিপস চোখ বড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়ছেন ‘মিতওয়া’ গায়ক শাফকাত, এক বছর ছিলেন বিছানায়

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

🕒 প্রকাশ: ০৯:২৮ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

শুকুর সাহায্যার্থে চ্যানেল আইয়ে ‘ডুবসাঁতার’

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250