মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চোর এলো ঘোড়ায় চড়ে, বাস্তবে যা ঘটলো!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

জমিদারদের বাড়িতে ডাকাতি করতে একসময় ঘোড়ায় চড়ে ডাকাতরা। ঘোড়ায় চড়ে চুরি করতে আসা যেন এখনকার দিনে অভাবনীয় ব্যাপার। তবে সম্প্রতি এমনটাই ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের কানপুর জেলায়।

সেখানে দুই চোর একটি মন্দিরে চুরি করতে এসেছিল ঘোড়ায় চড়ে। মন্দির প্রাঙ্গনে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। আর সেই ক্যামেরায় উঠেছে অদ্ভুত সেই চোরদের কাণ্ডকারখানা। রোববার (২৪শে ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এই ঘটনা জানা গেছে। 

আরো পড়ুন: জঙ্গলে ‘ব্ল্যাক টাইগার’ এর ছবি হলো ভাইরাল

রাতে কানপুর জেলার বাররা-৬ এলাকার রাধাকৃষ্ণ মন্দিরে ঘটনাটি ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার সিসিটিভি ফুটেজটি ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ঘোড়ায় চড়ে গভীর রাতে মন্দিরের বাইরে এসে দাঁড়ায় দুই চোর। তাদের লক্ষ্য ছিল মন্দিরের দানপাত্র চুরি করা।

বাদামি জ্যাকেট পরা এক ব্যক্তি ঘোড়া থেকে নেমে, মন্দিরের প্রবেশদ্বারের সামনে রাখা দানপাত্রের কাছে যায়। বেশ কিছুক্ষণ ধরে সেটা চুরি করার চেষ্টা করে সে। আর তার সহযোগী হলুদ রঙের জ্যাকেট পরা দ্বিতীয় জন ঘোড়ার পিঠেই ছিল।

মূলত সে বাইরে পাহারা দিচ্ছিল। কেউ আসছে কিনা দেখছিল। কিন্তু, দানপাত্রটি একটি ইস্পাতের রেলিংয়ের সঙ্গে লাগানো ছিল। ফলে অনেক চেষ্টা করেও অশ্বারোহী চোররা তা লুট করতে পারেনি। 

অশ্বারোহী এই চোরদের দুর্ভাগ্য অবশ্য এখানেই শেষ হয়নি। দানপাত্র ধরে টানাটানি করার মধ্যেই সেখানে এসে জড়ো হয় বেশ কয়েকটি পথ-কুকুর। তারা ঘেউ ঘেউ করে ডাকতে শুরু করে। ফলে, জেগে যায় স্থানীয় বাসিন্দারা।

ফুটেজের শেষ অংশে দেখা যাচ্ছে, চোর দুই জন পালাচ্ছে। একজন ঘোড়ায় চড়ে, আর অন্যজন দৌড়ে। আর ঘটনাস্থলে ছুটে আসছেন স্থানীয় বাসিন্দারা।

সূত্র: এনডিটিভি 

এইচআ/ এসি


ভাইরাল চোর মন্দির ঘোড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250