শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

চ্যাম্পিয়নদের ২৮৭ রানের টার্গেট দিলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ওপেনিংয়েই বাজিমাত করা অস্ট্রেলিয়ার এদিন শুরুটা তেমন ভালো হয়নি। তবে মিডল অর্ডারে দায়িত্ব নিয়ে খেলেছেন প্রায় সবাই। দুর্দান্ত ফিফটি তুলে নিয়েছেন মার্নাস লাবুশেন। দলের আর কেউ ফিফটি কিংবা সেঞ্চুরির দেখা না পেলেও মিডল অর্ডারের বেশকিছু ক্যামিও ইনিংসে ভর করে গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ডকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া।

আহমেদাবাদে শনিবার (৪ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। টস জিতে ফিল্ডিং নেমে প্রথম ইনিংস শেষে অস্ট্রেলিয়াকে ২৮৬ রানে অলআউট করেছে জস বাটলারের দল। জিততে হলে ২৮৭ রান করতে হবে ইংল্যান্ডকে। 

দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেছেন ল্যাবুশেন। অজিদের হয়ে ৫৪ রানে ৪ উইকেট শিকার করেছেন ক্রিস ওকস।

নতুন বলে দুর্দান্ত শুরু করেন ইংলিশ পেসাররা। ইনিংসের দ্বিতীয় ওভারে ট্রাভিস হেডকে সাজঘরে ফেরান ক্রিস ওকস। ১১ রান করে এই ওপেনার ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেননি ডেভিড ওয়ার্নারও। তার ব্যাট থেকে এসেছে ১৫ রান।

৩৮ রানে দুই ওপেনারকে হারিয়ে যখন ধুঁকছে অজিরা, তখন হাল ধরেন স্টিভেন স্মিথ ও মার্নাস ল্যাবুশেন। তৃতীয় উইকেটে এই দুইজনের ৭৫ রানের জুটিতে লড়াইয়ে ফেরে দল। ৪৪ রান করে ফেরেন স্মিথ। তবে ফিফটি পেয়েছেন ল্যাবুশেন। সাজঘরে ফেরার আগে ৮৩ বলে করেছেন ৭১ রান।

ফিফটি পেতে পারতেন ক্যামেরুন গ্রিনও। তবে ভাগ্য তার সঙ্গে ছিল না। ৪৭ রানে বোল্ড হয়েছেন। গ্রিন ফেরায় ঘুরে যায় খেলার মোড়ও। শেষদিকে প্যাট কামিন্স-মিচেল স্টার্করা দ্রুত ফেরায় তিনশো ছোঁয়ার আগেই অলআউট হয় অজিরা।

এসকে/ 

ক্রিকেট বিশ্বকাপ অস্ট্রেলিয়া ইংল্যান্ড টার্গেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250