মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ লাখ টাকা জরিমানা

জাপান গার্ডেন এখন মশার গার্ডেন: মেয়র আতিক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২০ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৩

#

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম - ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অভিযানে জরিমানা দিতে হল মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষকে। এ হাউজিংয়ের একটি অ্যাপার্টমেন্টের বেইজমেন্টে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ লাখ টাকা জরিমানা করেছে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।

এডিস মশা নিয়ন্ত্রণে নগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শনিবার (৮ জুলাই) সকাল ১০টায় গুলশানে ডিএনসিসির প্রধান কার্যালয় সামনে থেকে এই অভিযান শুরু হয়।

অভিযানের শুরুতে জাপান গার্ডেন সিটির ১ নম্বর ভবনের বেজমেন্টে যান মেয়র আতিকুল। সেখানে একটি জায়গায় স্তূপ করা ময়লা, ডাবের খোসা এবং পানি জমে থাকতে দেখা যায়।

এরপর তিনি জাপান গার্ডেন সিটির ৬ নম্বর ভবনের পেছনে নির্মাণাধীন একটি ভবনের বেজমেন্টে যান। সেখানে জমে থাকা পানিতে প্রচুর এডিস মশার লার্ভা পাওয়া যায়।

এসময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘এখানে প্রচুর এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এ কারণে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে কল্যাণ সমিতির সভাপতি বা সাধারণ সম্পাদককে তিন মাসের কারাদণ্ড হবে।’

জাপান গার্ডেন সিটির কয়েকটি ভবনের বেজমেন্টে এডিস মশার লার্ভা পাওয়ার পর আতিকুল ইসলাম বলেন, ‘জাপান গার্ডেন এখন মশার গার্ডেন। এটি মৃত্যুকূপে পরিণত হয়েছে।’

অভিযানে মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির একটি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ৫ লাখ টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।

তিনি বলেন, ‘আজকের মশক নিধন অভিযানে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম উপস্থিত আছেন। তিনি বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে এডিস মশার বিষয়ে নাগরিকদের সচেতন করছেন।


এবার ঢাকায় এডিস মশার বিস্তার গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বেশি হওয়ায় ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত শুক্রবার পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ২৯৭ জন। তাদের মধ্যে ৬৪ জনের মৃত্যু হয়েছে।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250