শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

কলম্বো টেস্ট

টস জিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

বেরসকি বৃষ্টিতে ক্রিকেট খেলায় বিড়ম্বনার কমতি নেই। অ্যাশেজে ম্যানচেস্টার টেস্টে ইংল্যান্ডকে হতাশ করেছে বৃষ্টি। বৃষ্টির শঙ্কায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট। এ দিকে বৃষ্টির হানা দেখা গিয়েছে কলম্বো টেস্টেও। তবে শেষ পর্যন্ত পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ মাঠে গড়িয়েছে।

সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় শ্রীলঙ্কার কলম্বো টেস্টে মুখোমুখি হয় পাকিস্তান ও স্বাগতিক শ্রীলঙ্কা। তবে মাঠ ভেজা থাকার কারণে নির্ধারিত সময়ে প্রথম দিনের খেলা শুরু করা সম্ভব হয়নি। ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান দলপতি দিমুথ করুনারত্নে। 

প্রথম টেস্টের একাদশ নিয়েই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলছে পাকিস্তান। তবে স্বাগতিকরা দুই পরিবর্তন এনেছে দলে। কাসুন রাজিথা ও বিশ্ব ফার্নান্দোর পরিবর্তে দ্বিতীয় টেস্ট খেলছেন দিলশান মাদুশঙ্কা ও অসিথা ফার্নান্দো। যেখানে বাঁহাতি স্পিনার দিলশান মাদুশঙ্কার টেস্ট অভিষেক হয়েছে। 

কলম্বো টেস্টটি শ্রীলঙ্কার জন্য বাঁচা-মরার লড়াই। এর আগে গল টেস্টে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়েছিল বাবর আজমের দল। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে পাকিস্তান।

পাকিস্তান একাদশ

আব্দুল্লাহ শফিক, ইমাম-উল হক, শান মাসুদ, বাবর আজম (অধিনায়ক), সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, আগা সালমান, নোমান আলী, নাসিম শাহ, আবরার আহমেদ ও শাহিন শাহ আফ্রিদি।

আরো পড়ুন: ভারতকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

শ্রীলঙ্কা একাদশ

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, রমেশ মেন্ডিস, প্রবাথ জয়াসুরিয়া, দিলশান মাদুশঙ্কা ও অসিথা ফার্নান্দো।

এম/


পাকিস্তান শ্রীলঙ্কা কলম্বো টেস্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250