বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ

টি-টোয়েন্টি জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৭শে ডিসেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

নিউজিল্যান্ডের নেপিয়ারে কিউইদের বিপক্ষে ৫ উকেটের সহজ জয় পায় টাইগাররা। ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে মেহেদী-লিটন। শেষ দিকে ১৪ বলে ১৯ রানের লক্ষ্য তাড়া করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেহেদী। লিটন দাশ ৩৬ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন।

আরো পড়ুন: নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টি-টোয়েন্টি জয় পেলো বাংলাদেশ

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান এসেছে জিমি নিশামের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ২৬ রানে ৩ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। জবাবে খেলতে নেমে ১৮ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

এইচআ/ এসি

প্রধানমন্ত্রী অভিনন্দন টি-টোয়েন্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250