শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ট্রাম্পের পরবর্তী শুনানি ৮ আগস্ট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৮ পূর্বাহ্ন, ৫ই এপ্রিল ২০২৩

#

ডোনাল্ড ট্রাম্প । ছবি: সংগৃহীত

ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়েছে। ট্রাম্প সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন। আদালতে ঢোকার পর সোমবার (৩ এপ্রিল) পুলিশ প্রথমে তাকে  নিয়মমতো গ্রেফতার করে এবং পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর একটি একটি করে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো শোনানো হয়। 

সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে সব মিলিয়ে ৩৪টি অভিযোগ আনা হয়। ডোনাল্ড ট্রাম্প এই প্রতিটি অভিযোগ অস্বীকার করেছেন। আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ৮ অগাস্ট ট্রাম্পের আইনজীবীদের বক্তব্য, যে অভিযোগগুলো সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা হয়েছে, তার জন্য সর্বাধিক চার বছর পর্যন্ত জেল হতে পারে।

তবে, ট্রাম্পের ক্ষেত্রে বড়জোড় জরিমানা হওয়ার আশঙ্কা আছে। তবে অভিযুক্ত হলে আগামী বছর ট্রাম্প ভোটে লড়তে পারবেন না বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।  কিন্তু ট্রাম্প ইতোমধ্যেই ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের তোড়জোড় শুরু করে দিয়েছেন।

ঘোষণা করে দিয়েছেন, আগামী নির্বাচনে ফের প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়াই করবেন তিনি। কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা প্রমাণিত হলে ট্রাম্পের নির্বাচনে লড়া কার্যত সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে।

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250