রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

ট্রেনে শুরু হলো ঈদযাত্রা, স্টেশনে বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১৮ পূর্বাহ্ন, ২৪শে জুন ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

ট্রেনে ঘরমুখো মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে। রাজশাহীগামী দিনের প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেস দিয়েই শুরু হয়েছে এবারের ঈদযাত্রা। শনিবার (২৪ জুন) সকাল ৬টার দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যায়। ঈদযাত্রার প্রথম দিনেই স্টেশনে তুলনামূলক ভিড় ছিল চোখে পড়ার মতো।

ঈদুল আজহা উপলক্ষে গত ১৪ জুন থেকে অনলাইনে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ঈদুল ফিতরের মতো এবারও রেলের অগ্রিম টিকিট শতভাগ বিক্রি হয়েছে অনলাইনে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, ২৪ জুনের টিকিট ১৪ জুন বিক্রি হয়েছে। ২৫ জুনের টিকিট ১৫ জুন, ২৬ জুনের টিকিট ১৬ জুন, ২৭ জুনের টিকিট ১৭ জুন এবং ২৮ জুনের টিকিট ১৮ জুন বিক্রি হয়েছে।

আরো পড়ুন: আবার বিদ্যুৎ উৎপাদনে ফিরছে পায়রা

ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হয় ২২ জুন। সেই হিসেবে ২২ জুন দেওয়া হয় ২ জুলাইয়ের টিকিট। যথাক্রমে—২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের টিকিট দেওয়া হচ্ছে।

এবারের ঈদকে কেন্দ্র করে পূর্বাঞ্চলে ১১৬টি ও পশ্চিমাঞ্চলে ১০২টি মিলিয়ে মোট ২১৮টি অতিরিক্ত ইঞ্জিন যুক্ত হচ্ছে বলে জানা গেছে।

এম/ আই. কে. জে/


ট্রেন ঈদযাত্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250