শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত *** ‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর

ঠিক কখন পানি পান করবেন? খাওয়ার আগে না পরে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আমরা প্রত্যেকে জানি, পানির অপর নাম জীবন। এই কথা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। দেহে রক্ত, উৎসেচক, হরমোন তৈরি থেকে শুরু করে একাধিক জরুরি কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পানি। এ কারণে প্রতিদিন পরিমিত পরিমাণে পানি পান করতেই হবে। তবে পানি পান নিয়ে জটিলতাও কম নেই। অনেকেই বুঝতে পারেন না খাওয়ার আগে না পরে, ঠিক কোন সময়ে পানি পান করলে একাধিক উপকারিতা পাওয়া যায়।

এই ব্যাপারে জানান ভারতীয় পুষ্টিবিদ ঈশানী গঙ্গোপাধ্যায়। ঈশানীর কথায়, শরীরে পানির ঘাটতি দেখা দিলে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হতে পারে। যার ফল হবে ভয়াবহ। শুধু তাই নয়, ডিহাইড্রেশনের কারণে হজমের সমস্যা থেকে শুরু করে শরীরে টক্সিসিটি বৃদ্ধিসহ একাধিক জটিলতার আশঙ্কাও বাড়ে। এ কারণে প্রতিদিন অন্তত ১০ থেকে থেকে ১২ গ্লাস পানি পান করতেই হবে। 

আরো পড়ুন : এই গরমে শিশুদের জন্য ডাবের পানি

​খাওয়ার আগে না পরে পানি পান করা উচিত?

​ঈশানীর কথায়, খাওয়ার আগে বা পরে পানি পান করায় কোনো বাধা নেই। তবে সেক্ষেত্রে ঘড়ি ধরে পানি পান করাটাই হবে বুদ্ধিমানের কাজ। অর্থাৎ, খাওয়ার ৩০ মিনিট আগে বা পরে পানি পান করুন। এই নিয়মটা মেনে চললেই বেশি উপকার পাবেন।

বিশেষ করে, যাদের ওজন স্বাভাবিকের থেকে বেশি, তারা অবশ্যই খাওয়ার আগে পানি পান করুন। এই কাজ করতে পারলে ওজন নিয়ন্ত্রণে থাকবে। ঠিক একইভাবে, খাওয়ার ৩০ মিনিট পর পানি পান করলে হজম ক্ষমতা বাড়বে। এমনকী কোষ্ঠকাঠিন্যসহ একাধিক পেটের সমস্যা কমবে। 

খাওয়ার সময় পানি নয়​

অনেকেই খাওয়ার একদম আগে-পরে বা খাওয়ার সময়ই অল্প অল্প করে পানি পান করেন। পুষ্টিবিদ ঈষানীর ভাষায়, এই সময় পানি পান করলে পেটে উপস্থিত অ্যাসিড নিজের কাজটি ঠিকমতো করতে পারে না। ফলে খাবার সহজে হজম হতে চায় না। এই কারণেই গ্যাস, অ্যাসিডিটি, বদহজমসহ একাধিক জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে।

এস/ আই.কে.জে/


পানি কখন খাবেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250