রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

ডলারের পরিবর্তে টাকায় নির্ধারণ হবে আকাশপথের ভাড়া

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩৭ অপরাহ্ন, ৪ঠা মে ২০২৩

#

ফাইল ছবি

বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে এমন দেশি-বিদেশি সব এয়ারলাইনসকে ভাড়া ডলারের পরিবর্তে টাকায় নির্ধারণ করতে হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে যা  ১ জুলাই থেকে কার্যকর হবে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপ-সচিব রোকসিন্দা ফারহানার সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশি এয়ারলাইনসগুলো আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে দেশের বাইরে অবস্থিত বিক্রয় কেন্দ্রে সংশ্লিষ্ট দেশের মুদ্রা ‘হেড লাইন কারেন্সি’ হিসেবে ব্যবহার করে। এছাড়া বিভিন্ন দেশ হেড লাইন কারেন্সি হিসেবে সংশ্লিষ্ট দেশের নিজস্ব মুদ্রা ব্যবহার করে থাকে। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশে কার্যরত দেশি-বিদেশি সব এয়ারলাইনস কর্তৃক বাংলাদেশ থেকে যাত্রী ও পণ্য পরিবহনের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে হেড লাইন কারেন্সি হিসেবে দেশীয় মুদ্রা অর্থাৎ বাংলাদেশি টাকা নির্ধারণ করা হলো। আগামী ১ জুলাই থেকে এটি কার্যকর হবে।

আরো পড়ুন: মেক্সিকো উপকূলে বিশাল ব্লু হোল আবিষ্কৃত

এ প্রসঙ্গে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন, এটি যাত্রীদের জন্য ভালো পদক্ষেপ। ডলারের মূল্য প্রতিনিয়ত উঠা-নামা করে। ডলারের দাম বেড়ে গেলে যাত্রীদের বেশি টাকা খরচ হয়। কিন্তু ভাড়া যখন টাকায় নির্ধারিত হবে তখন পেমেন্ট সংক্রান্ত জটিলতা কমে আসবে।

এমএইচডি/

এভিয়েশন ডলার বিমান ভাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250