মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

ডেঙ্গুর চিকিৎসায় ভারত থেকে এল ৫৩ হাজার ব্যাগ স্যালাইন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৫ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে দুই চালানে ৫৩ হাজার ২৫০ ব্যাগ স্যালাইন দেশে এসেছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারত থেকে আসা স্যালাইনের চালানটি বন্দরে পৌঁছালে দ্রুতই আনুষ্ঠানিকতা শেষে রাতেই ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়।

বুধবার যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে একটি ট্রাকে ২৭ হাজার ৭৮০ ব্যাগ স্যালাইন দেশে এসেছে। এর আগে সোমবার (১৮ সেপ্টেম্বর) ২৫ হাজার ৪৭০ ব্যাগ স্যালাইন দেশে আসে। এ নিয়ে দুই চালানে ৫৩ হাজার ২৫০ ব্যাগ স্যালাইন আমদানি করা হলো।

গত ৯ সেপ্টেম্বর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে স্যালাইন আমদানি করা হবে। অনেকেই বলছেন, বাজারে স্যালাইনের কিছুটা ঘাটতি রয়েছে। এ জন্য ভারত থেকে ৭ লাখ ব্যাগ স্যালাইন আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই ৩ লাখ ৫০ হাজার ব্যাগ স্যালাইন দেশে আসবে।

স্যালাইন আমদানিকারক প্রতিষ্ঠান ‘মেসার্স জাস করপোরেশন’র প্রতিনিধি মোহম্মদ কাজল জানান, সংকট মোকাবিলায় আমদানি করা স্যালাইন বড় ভূমিকা রাখবে ও কম মূল্যে তা কিনতে পারবেন রোগীরা। শুল্কায়নসহ প্রতি ব্যাগের আমদানি মূল্য পড়ছে ৮০ টাকা। এরপর পরিবহনসহ অন্যান্য খরচ যুক্ত হবে।

উল্লেখ্য, ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় দেশে স্যালাইনের সঙ্কট দেখা দেয়। বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার স্যালাইন আমদানির সিদ্ধান্ত নেয়।

ওআ/

ডেঙ্গু চিকিৎসায় স্যালাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250