রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

ঢাকা-ভাঙ্গা ট্রেন চলবে সেপ্টেম্বরে: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৩ অপরাহ্ন, ১০ই জুন ২০২৩

#

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন - ছবি: সংগৃহীত

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোর অংশের ৮৭ কিলোমিটার রেললাইন স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। আগামী সেপ্টেম্বরে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল করবে। 

শনিবার (১০ জুন) বেলা ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেলস্টেশন পরিদর্শন ও রেললাইনের নির্মাণকাজের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। 

রেলমন্ত্রী বলেন, আগামী আগস্টে মাওয়া থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত ট্রায়াল রান করাতে পারব। এর আগে ভাঙ্গা থেকে পদ্মা সেতু পার হয়ে মাওয়া পর্যন্ত ট্রায়াল রান করেছিলাম তাই আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল যোগাযোগ উদ্বোধন করবেন।

তিনি আরও বলেন, ফরিদপুরের ভাঙ্গার বামনকান্দায় নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের রেলস্টেশন এবং যশোর জংশন। তাই ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৮৭ কিলোমিটার সেপ্টেম্বরে ট্রায়াল রান করাতে পারব বলে আশা করছি। এছাড়া কোভিড-১৯ ও রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে অনেক বাঁধা-বিপত্তি অতিক্রম করতে হচ্ছে। এ কারণে আমরা যথাসময়ে কাজ শেষ করতে পারি নাই।

আরো পড়ুন: তিন বিভাগে ভারী বর্ষণের আভাস, উত্তরবঙ্গে কমবে গরম

নুরুল ইসলাম সুজন বলেন, বামনকান্দা রেলস্টেশনে এখন ৬টি লাইনের কাজ প্রায় শেষের পথে। আরও ৪টি নতুন রেললাইন নির্মাণ করা হবে। সেই জায়গা রাখা হয়েছে। এই নতুন ৪ লাইন দিয়ে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত ট্রেন চলাচলের করবে। এছাড়া বর্তমানে ভাঙ্গা থেকে রাজবাড়ী ট্রেন চলাচল করছে। সেপ্টেম্বরে ট্রেন চালু হলে দক্ষিণ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন ঘটবে । 

এ সময় উপস্থিত ছিলেন পদ্মা রেল প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ, কর্নেল ফারুক হোসেন,  ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, ফরিদপুর জেলা পুলিশ সুপার শাহজাহান,  ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিমউদ্দিন, ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলামসহ আরও অনেকে।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250