মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইউনূস সরকারকে শেখ হাসিনার ‘দখলদার নাৎসি সরকার’ মন্তব্যে শোরগোল *** ‘পুনর্বাসনের নামে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে’ *** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার *** ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প *** ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প *** চাহিদার চেয়ে সরবরাহ কম, পেট্রল পাম্পে গাড়ির চাপ

তাফসির আউয়ালকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩৯ অপরাহ্ন, ৭ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির মোহাম্মদ আউয়ালকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রুল নিষ্পত্তি করে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেন।

বুধবার দুর্নীতি দমন কমিশনের অ্যাডভোকেট খুরশিদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে তাফসির আউয়ালের পক্ষে ছিলেন ব্যারিস্টার সাকিব মাহবুব।

গত ১ মার্চ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাফসিরকে যুক্তরাজ্যে যেতে ইমিগ্রেশন পুলিশের বাধা দেওয়াকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

এর আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক তাফসির মোহাম্মদ আউয়ালের বিরুদ্ধে ইমিগ্রেশন পুলিশের বাধার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন তাফসীর আউয়াল। নির্বিঘ্নে বিদেশ যেতে ও দেশে ফিরে আসতে নির্দেশনা চেয়ে তাফসির ২ মার্চ ওই রিট করেন।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের ফরেন রিজার্ভ স্থানান্তরের নির্দেশনা চেয়ে রিট

আইনজীবী জানান, ২০২০ সালের ৪ অক্টোবর দুদক এক স্মারকের সূত্রে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তাফসিরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়। এই স্মারক ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি হাইকোর্ট অবৈধ ঘোষণা করে রায় দেন। এর আগে আপিল বিভাগ এ বিষয়ে নির্দেশনাসহ রায় দিয়েছেন। রায়ে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের তিনদিনের মধ্যে আদালত থেকে অনুমতি দেওয়ার কথা বলা রয়েছে। এ অবস্থায় ২০২০ সালের ৪ অক্টোবরের ওই স্মারক দেখিয়ে ১ মার্চ তাফসিরকে যুক্তরাজ্যে যেতে বাধা দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

এম এইচ ডি/ আইকেজে 

বিএনপি হাইকোর্ট দুদক ইমিগ্রেশন কর্তৃপক্ষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250