মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

ত্বকের উজ্জ্বলতায় কফির মাস্ক

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ৯ই জুন ২০২৩

#

সংগৃহীত

কফি পানে শরীর ফুরফুরে হয়, তাৎক্ষণিক শক্তি পাওয়া যায়। এছাড়াও কফি পানে রয়েছে নানা উপকারিতা। কফি ব্যবহারে ত্বক উজ্জ্বল হয়। কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিএজিং উপাদান ত্বকের সুস্থতা বজায় রাখে। কফি ব্যবহারে ত্বকের ফোলাভাব ও কালো দাগ দূর হয়, রক্তসঞ্চালন বাড়ে। ত্বকে কফি ব্যবহারে যেসব উপকারিতা হয়-

কফি ও মধু : কফি ও মধুর মিশ্রণ ত্বকে ময়েশ্চারাইজ করে। সেই সঙ্গে ত্বকের বলিরেখা, দাগ, বয়সের ছাপ দূর করতে সাহায্য করে।

করণীয় :  একটি ছোট বাটিতে ১ টেবিল চামচ কফি ও ১ টেবিল চামচ মধু মেশান। এখন মুখে ও চোখের চারপাশ দিয়ে হালকা করে ঘষুন। ২০ মিনিট মুখে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কফি ও দুধ : দুধে ল্যাকটিন থাকায় এটি ভেতর থেকে ময়লা দূর করে মুখের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে।

করণীয় :  ১ টেবিল চামচ কফি ও ২ টেবিল চামচ দুধ মিশিয়ে মুখে ও গলায় লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

কফি, হলুদ ও দই : হলুদে অ্যান্টিইনফ্লেমেটরি ও ভিটামিন সি থাকায় এটি মুখের মলিনভাব, দাগ দূর করে মুখকে উজ্জ্বল করে। অন্যদিকে, দইয়ে থাকা আলফাহাইড্রোক্সি অ্যাসিড মুখের অতিরিক্ত তেল দূর করে মুখকে মসৃণ করে।

কফি ও লেবুর রস : কফি ও লেবুর রস একসাথে রোদে পোড়াভাব দূর করে। লেবুর রসে হালকা অ্যাসিড থাকায় মরা চামড়া উঠিয়ে নতুন সেল ও উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে।

করণীয় : ১ টেবিল চামচ কফি ও ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে মুখ ও গলায় লাগিয়ে নিন। ১৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কফি ও অ্যালোভেরা :  অ্যালোভেরাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ব্রণ, অ্যাকনে, মেছতা অথবা অ্যাকজিমা দূর করতে শক্তিশালীভাবে কাজ করে। পাশাপাশি ত্বককে উজ্জ্বল ও মসৃণ করতে সাহায্য করে।

করণীয় :  ২ টেবিল চামচ কফি ও ২ টেবিল চামট অ্যালোভেরা মিলিয়ে মুখে ও গলায় মেখে ১৫ মিনিট রেখে দিন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এসি/আইকেজে 

আরো পড়ুন: এলাচের সাত গুণ

ত্বক কফি মাস্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250