বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নগদের সঙ্গে তামিমের ‘আজীবন’ চুক্তি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৬ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে ‘আজীবন’ চুক্তি করেছে মোবাইল ফোনে আর্থিক সেবা দেওয়া প্রতিষ্ঠান ‘নগদ’। গতকাল সোমবার এ বিষয়ে এক আনুষ্ঠানিক চুক্তি হয়েছে নগদ ও তামিম ইকবালের মধ্যে। 

নগদের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। 

২০২১ সালে এক চুক্তির পর নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছিলেন তামিম ইকবাল। এ সময়ে নগদ আট কোটি গ্রাহকের ভালোবাসা পাওয়ার পাশাপাশি দেশের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। 

আজীবন চুক্তি সইয়ের পর তামিম ইকবাল বলেন, ‘নগদ সব সময় আমার হৃদয়ের খুব কাছাকাছি থেকেছে। সাম্প্রতিক সময়ে নগদের সেবার কলেবর আরও বেড়েছে। ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত। নগদ এবং আমি কাজের ক্ষেত্রকে আরও বিস্তৃত করতে পেরেছি।’ 

দেশের একটি মোবাইল ফোন আর্থিক সেবা হিসেবে নগদ শুরু থেকে দেশের মানুষের জন্য কিছু করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। যে কারণে নগদের সঙ্গে যুক্ত হয়েছেন ক্রিকেটার, অভিনয় শিল্পী, তারকা, ব্যবসায়ীসহ বিভিন্ন জগতের সফল মানুষেরা। তাদের সঙ্গে যূথবদ্ধ হয়ে নগদ তৈরি করে চলেছে এক অনবদ্য সফলতার গল্প।

সংবাদ বিজ্ঞপ্তি।

তামিম ইকবাল নগদ’ আজীবন চুক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250