শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

নচিকেতার নতুন গান ‘সে একটা গাছ’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪০ অপরাহ্ন, ৩রা জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

নতুন গান নিয়ে আসছেন দুই বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতা। গানের শিরোনাম ‘সে একটা গাছ’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার জুলফিকার রাসেলের কথায় গানটি করেছেন নচিকেতা।

সে একটা গাছ, চায় আদুরে হাতের আঁচ/ কারো কি তা মনে আছে/ বেশ কিছুদিন হলো, জল দেওয়া হয় না তো গাছে- এমন কথার গানটি ২ জুন প্রকাশ হয়েছে। গাছটিকে রূপক অর্থে ব্যবহার করে অনাদরে থাকা একজন মানুষের হাহাকার উঠে এসেছে এই গানটির মাধ্যমে। কণ্ঠ দেয়ার পাশাপাশি গানটির সুর করেছেন নচিকেতা নিজেই। সংগীতায়োজন করেছেন টুনাই দেবাশিস গাঙ্গুলী। 

গানটি প্রসঙ্গে কলকাতা থেকে নচিকেতার ভাষ্য, জুলফিকার রাসেলের সঙ্গে আমার প্রকাশিত গানের সংখ্যা অনেক হলো। তৈরি থাকা অপ্রকাশিত গানের সংখ্যা আরও বেশি। তারই একটা গান এটি। জুলফিকারের গানের কাব্যময়তা বা সাহিত্যমান প্রসঙ্গে নতুন করে বলবার কিছু নেই, তবে এই গানটির ভাবধারা আমাদের দুজনার যে কোনও গানের চেয়ে বেশ আলাদা। এখানে আমরা গাছের মতো অসহায় একজন মানুষের গল্প তুলে ধরার চেষ্টা করেছি।

আরো পড়ুন:ঈদে মুক্তি পাবে মাহফুজ- বুবলি অভিনীত 'প্রহেলিকা'

‘সে একটা গাছ’ প্রসঙ্গে জুলফিকার রাসেল বলেন, নচিদার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই একটু আলাদা। কারণ, তিনি গায়ক, সুরকারের পাশাপাশি অসাধারণ একজন গীতিকবিও বটে। ফলে তিনি কথার মর্ম বোঝেন এবং সেটার মূল্যায়ন করেন। এই গানটির কথাগুলো আমার অসম্ভব প্রিয়। আশা করছি শ্রোতারা পছন্দ করবেন।

জুটি মিউজিকের ব্যানারে প্রকাশ পেয়েছে গানটি। জানা গেছে, এ ব্যানার থেকে নচিকেতা ও জুলফিকার রাসেলের আরও কিছু গান প্রকাশ হবে। ধারাবাহিকভাবে এগুলো প্রকাশ হবে।

এম/


নচিকেতা গান সে একটা গাছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250