শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর *** সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি *** বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ *** প্রথম দিন ব্যর্থ হয়ে পরের রাতেই বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা-গুলি *** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

নতুন বছরে সফল হতে যে পরিবর্তনগুলো আনবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৪ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

আসছে নতুন বছর। আর মাত্র কয়েকটি দিন পরেই শুরু হবে ২০২৪। পুরনো সব হতাশা, ব্যর্থতাকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার লক্ষ্য থাকে নতুন বছরে। ফেলে আসা বছরে আপনি কী পাননি বা কী করতে পারেননি তার তালিকা নিশ্চয়ই ছোট হবে না। কিন্তু তা নিয়ে মন খারাপ করে থাকলে তো চলবে না। বরং সফলতার পথে এগিয়ে যেতে চাইলে আপনাকে নিতে হবে প্রস্তুতি। আনতে হবে কিছু পরিবর্তন।

চলুন জেনে নেওয়া যাক নতুন বছরে সফল হতে যে পরিবর্তনগুলো দরকার-

১. স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস করুন

সুস্থ থাকার জন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের বিকল্প নেই। তাই নতুন বছরে সংকল্প করুন সারা বছরই স্বাস্থ্যকর খাবার খাওয়া। বাইরের খাবার বা অস্বাস্থ্যকর খাবার যতটা সম্ভব এড়িয়ে চলবেন। ঘরে তৈরি করা খাবার খান। পরিমিত এবং সঠিক খাবার খান। এতে দেখবেন সুস্থ থাকা অনেক সহজ হয়ে গেছে। আর শরীর সুস্থ হলে বাকি সব কাজও সহজ হয়ে যায়।

২. নেশা থাকলে ত্যাগ করুন

নেশা কোনো ভালো অভ্যাস নয়। এটি আপনার শরীর, মন এমনকী পুরো জীবন নষ্ট করে দেয়। তাই যেকোনো ধরনের নেশা থাকলে তা ছেড়ে দেওয়ার প্রতীজ্ঞা করুন। যদি আপনার ধূমপানের অভ্যাস থাকে তাহলে তাও ছেড়ে দিন। এতে আপনার ও আপনার পরিবারের ভালো থাকা সহজ হবে।

৩. পরিবারকে সময় দিন

পরিবারের চেয়ে গুরুত্বপূর্ণ আর কী আছে! তাই যত ব্যস্তই থাকুন না কেন, পরিবারকে সময় দিন। দিনশেষে পরিবারের মানুষগুলোর সঙ্গে কিছুক্ষণ সময় কাটান। অন্তত রাতের খাবারটা একসঙ্গে খাওয়ার চেষ্টা করুন। সময় ও সুযোগ করে কাছে বা দূরে কোথাও থেকে ঘুরে আসুন। পরিবারের সবার সঙ্গে সুন্দর সম্পর্ক থাকলে আপনার সফল হওয়াটা অনেক সহজ হবে।

আরো পড়ুন : শীতের ফ্যাশনে শাল

৪. সঞ্চয়ের অভ্যাস করুন

সঞ্চয়ের অভ্যাস হলো অন্যতম ভালো অভ্যাস। এটি সবার জন্যই জরুরি। সঞ্চয়ের বিষয়টি পুরোটাই অভ্যাস। আপনার সামর্থ্য কম থাকলে অল্প অল্প করে জমাতে শুরু করুন। এক সময় এটি অভ্যাসে পরিণত হবে। সেইসঙ্গে বাড়বে আপনার সম্পদের পরিমাণও। তাই যেকোনো প্রয়োজনে অন্যের কাছে সাহায্য চাওয়ার বদলে নিজেই স্বাবলম্বী হোন।

৫. নতুন কিছু শিখুন

শেখার কোনো শেষ নেই। যেকোনো নতুন কাজ শিখে ফেলুন। তার আগে আপনার আগ্রহের জায়গাটা খুঁজে বের করুন। যদি আপনার সেলাই ভালোলাগে তবে তা শিখে ফেলতে পারেন। অথবা টেকনোলজির বিষয়ে দক্ষতা বাড়াতে চাইলে তাও শিখতে পারেন। শিখতে পারেন মজার সব রান্না। মোট কথা নিজের দক্ষতা বৃদ্ধি করুন। এটি আপনাকে নানাভাবে সাহায্য করবে।

সফলতার জন্য নিজেকে চাপ দেবেন না। মনে রাখবেন, সফলতার কোনো সংক্ষিপ্ত পথ নেই। এটি জীবনব্যাপী প্রক্রিয়া। তাই আপনার করণীয় হলো প্রচেষ্টা ধরে রাখা। ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে জীবনের পথে এগিয়ে যাওয়া। চলার পথে নানা বাধা-বিপত্তি আসবে, হাসিমুখে সেগুলোকে মোকাবিলা করতে হবে।

মনে রাখবেন, জীবনের যুদ্ধটা আপনার একার, আপনার হয়ে কেউ লড়াই করে দেবে না। তাই যত বেশি নিজের কাজ নিজে করতে পারবেন, তত বেশি সফল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। নতুন বছরে ধরা দিক আপনার কাঙ্ক্ষিত সফলতা।

এস/ এসকে/



নববর্ষ ক্যারিয়ার পরামর্শ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬

🕒 প্রকাশ: ১০:২৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250