সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’

নভেম্বরে আসতে পারে ঘূর্ণিঝড়, ধীরে ধীরে নামবে শীত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরের নতুন ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এর নাম হবে ‘মিধিলি’। এ নামটি মালদ্বীপের দেওয়া।

বুধবার (১ নভেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দিন ও রাতে তাপমাত্রা পর্যায়ক্রমে কমতে পারে। তবে এ মাসে দিন ও রাতে তাপমাত্রা স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চল এবং নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া দেশের প্রধান নদনদীর প্রবাহ স্বাভাবিক থাকতে পারে।

এর আগে গত ২৪ অক্টোবর রাতে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুন’ বাংলাদেশের উপকূল অতিক্রম করে। ১১টি জেলা ঝুঁকিপূর্ণ হলেও শুধু কক্সবাজার ও চট্টগ্রামের কিছু অংশ আক্রান্ত হয়। এতে প্রাণহানি হয়েছে পাঁচজনের। বিধ্বস্ত হয় ৫০ হাজারেরও বেশি ঘরবাড়ি।

ওআ/

শীত ঘূর্ণিঝড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250