বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপ

নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ২৭শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাছাইপর্ব থেকে বাদ পড়ে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগ ছিল না আর্জেন্টিনার। নাটকীয়ভাবেই খেলার সুযোগ পেয়েছে তারা। ইন্দোনেশিয়া থেকে টুর্নামেন্টটি সরে যাওয়ায় স্বাগতিক হিসেবে সে সুযোগ পায় আলবেলিস্তেরা। আর সুযোগ পেয়েই বাজিমাত করেছে লিওনেল মেসির উত্তরসূরীরা। টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কেটেছে রাউন্ড অব সিক্সটিনের টিকিট।

চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের গ্রুপ 'এ'তে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনার যুবারা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ২-১ গোলে জয় পায় আলবিসেলেস্তেরা। দ্বিতীয় ম্যাচে গুয়াতেমালাকে ৩-০ গোলে হারায়। টানা তিন জয়ে স্বাগতিক দেশটির পয়েন্ট ৯। গ্রুপ 'এ'তে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উজবেকিস্তান।

আরো পড়ুন: ভিনিসিয়ুসকে সমর্থনে আফ্রিকান দুটি দেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

ম্যাচের ১৪ মিনিটে ইগনাসিও মায়েস্ত্রোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড জিনো ইনফ্যান্টিনো। ৩৫ মিনিটে স্কোর বোর্ডে আরও একটি গোল যোগ করেন রোমেরো। এতে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় তারা। বিরতির পর ৫০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এক হালি পূর্ণ করেন ব্রায়ান আগুয়েরে। ৮৬ মিনিটে পঞ্চম গোলটি আসে আলেজো ভেলিজর পা থেকে। 

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250