মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

নির্বাচনের আগে আনসার বাহিনীকে পুলিশী ক্ষমতা দেয়া দূরভিসন্ধিমূলক: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২২ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, নির্বাচনের আগে আনসার বাহিনীকে পুলিশী ক্ষমতা দেয়া দূরভিসন্ধিমূলক। সাধারণ মানুষের ধারণা, নির্বাচনে সরকারের প্রভাব আরো বাড়াতেই আনসার ব্যাটালিয়ান বিল- ২০২৩ সংসদে তোলা হয়েছে। এই বিলটি পাশ করার চেষ্টা থেকে সরকারকে সরে আসতেও আহ্বান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান। 

বুধবার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান এমটি মন্তব্য করেন।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, আনসার বাহিনীকে সৃষ্টি করা হয়েছিলো অন্যান্য বাহিনীকে সহায়তা দেয়ার জন্য। আনসার সদস্যরা সহায়ক বাহিনী হিসেবেই প্রতিষ্ঠিত। কিন্তু নির্বাচনকে সামনে রেখে আনসার ব্যাটালিয়ান বাহিনীকে পুলিশের মত অপরাধ তদন্ত, আটক ও মালামাল জব্দ করার ক্ষমতা দিতে সংসদে বিল এনেছে সরকার। সংসদে উপস্থিত জাতীয় পার্টির সদস্যরা তাৎক্ষনিকভাবেই এই বিলে আপত্তি জানিয়েছে। 

তিনি বলেন, আমরা মনে করছি, নির্বাচনের আগে হঠাৎ আনসারদের পুলিশী ক্ষমতা দেয়ার চেষ্টা অস্বাভাবিক ব্যাপার। আনসারকে পুলিশী ক্ষমতা দেয়া হলে, মাঠ পর্যায়ে বিশৃংখলা বাড়বে। সাধারণ মানুষের মাঝে ভীতিকর অস্বাভাবিকভাবে বিস্তৃত হবে। ইতোমধ্যেই পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায় থেকে তাদের আপত্তির কথা সরকারকে জানিয়েছেন বলে খবরে প্রকাশ। 

আরো পড়ুন: সংসদে বিল : অপরাধী আটক ও দেহ তল্লাশির ক্ষমতা পাচ্ছে আনসার

বিবৃতিতে কাদের আরো বলেন, এ আইনের অপব্যবহার হওয়ার সুযোগ আছে। বর্তমান প্রেক্ষাপটে দেশের বৃহত্তর স্বার্থে আনসার ব্যাটালিয়ান বিল- ২০২৩ প্রত্যাহারের দাবী জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

এসকে/ 

জাতীয় পার্টি গোলাম মোহাম্মদ কাদের আনসার ব্যাটালিয়ন চেয়ারম্যান সংসদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250