শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

নির্বাচনে ট্রাম্পকে ‘অযোগ্য’ ঘোষণা আদালতের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৭ পূর্বাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে কোলারাডো থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে প্ররোচনা দেওয়ায় ট্রাম্পের বিরুদ্ধে এই রায় দিয়েছে একটি স্থানীয় আদালত।

সংবিধানের যে ধারায় রায় দেওয়া হয়েছে, তা সচরাচর ব্যবহার করা হয় না। আমেরিকার ইতিহাসে আগে কোনও প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে থাকা ব্যক্তির বিরুদ্ধে এই ধারা ব্যবহার করা হয়নি। ওই ধারা অনুযায়ী, যারা বিদ্রোহ করবেন, তারা আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবেন না। মঙ্গলবার (১৯ই ডিসেম্বর) বিচারকদের ৪-৩ ভোটে ঐতিহাসিক রায় দিয়েছে কোলারাডোর সুপ্রিম কোর্ট। তবে ট্রাম্পকে আপিলের সুযোগ দিতে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত রায় কার্যকর হবে না।  

আরো পড়ুন: জাতিসংঘের নতুন উদ্যোগে আমেরিকার দ্বিমত 

ট্রাম্পের প্রচার টিম বলছে- চূড়ান্ত অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে কলোরাডোর সুপ্রিম কোর্ট। রায়ের বিরুদ্ধে মার্কিন ফেডারেল সুপ্রিম কোর্টে আপিল করবেন তারা 

আগামী বছরের ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচন শুধু কোলারাডোর ক্ষেত্রে ট্রাম্পের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। যদিও কোলারাডোতে ডেমোক্রেটদের ভোট বেশি; তবে এখানে ভোট করতে না পারার প্রভাব পড়তে পারে ট্রাম্পের পুরো নির্বাচনের ফলাফলের উপর।

সূত্র: রয়টার্স

এইচআ/  আই.কে.জে

 

নির্বাচন ডোনাল্ড ট্রাম্প কোলারাডো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250