রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি *** ফারজানা রূপা ও শাকিল আহমেদকে মুক্তির আহ্বান জাতিসংঘের *** নেত্রকোনায় সাবেক এমপিরসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ *** চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন *** পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ *** প্যারোল পেলেন না মা, মৃত সন্তান জেলগেটে! *** বিভিন্ন স্থানে আগুন, পেট্রলবোমা, সারা দেশে আরও গ্রেপ্তার ৩৮৬ *** আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, যোগ দেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরাও *** ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার ফেরার ‘শর্তে’ রাজি না হলে তারেক সরকারকে ‘একঘরে’ করবে ভারত!

পদ্মা সেতুর টোল প্লাজায় নতুন প্রযুক্তি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৬ পূর্বাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

পদ্মা সেতুর টোল প্লাজায় সংযোজন হচ্ছে নতুন প্রযুক্তি। চালু হতে যাচ্ছে চলন্ত অবস্থায় গাড়ির টোল আদায় পদ্ধতি রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি)। এ ছাড়াও প্রক্রিয়াধীন রয়েছে হাইব্রিড-টাচ অ্যান্ড গো পদ্ধতি। নতুন এ দুই পদ্ধতি চালু হলে জটলামুক্ত থাকবে টোল প্লাজা।

সংশ্লিষ্টরা জানান, বাঙালির সক্ষমতার স্মারক পদ্মা সেতুতে এবার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে টোল প্লাজায়। চলন্ত অবস্থায় গাড়ির টোল আদায় হবে। এ ছাড়াও সেতুতে উচ্চ ক্ষমতার ক্যামেরাসহ বিভিন্ন ধরনের সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সেতু সচিব মঞ্জুর হোসেন গণমাধ্যমকে বলেন, এতদিন পদ্মা সেতুতে কম্পিউটারে টোল কালেক্টর পদ্ধতিতে ম্যানুয়ালি টোল আদায় হচ্ছিল। এ কাজে আরও গতি আনতে বিশ্বের জনপ্রিয় দুটি পদ্ধতিতে টোল আদায় প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। চালু করা হচ্ছে আরএফআইডি এবং হাইব্রিড-টাচ অ্যান্ড গো পদ্ধতি। এভাবে আধুনিক প্রযুক্তিতে টোল আদায় হবে।

বর্তমানে পদ্মা সেতুর টোল আদায় করছে কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশন (কেইসি)। পদ্মা সেতুতে ১৫টি লেন দিয়ে টোল আদায় হয়। দুই প্রান্তের টোল প্লাজায় এমন দুইটি আরএফআইডি লেন রয়েছে।

এম/

আরো পড়ুন:

দেশের ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত
 

পদ্মা সেতু টোল প্লাজা প্রযুক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250