মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

পরিস্থিতি মাথায় রেখে দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৪ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩

#

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। ছবি : সংগৃহীত

সমসাময়িক পরিস্থিতি মাথায় রেখে দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। 

রোববার (৮ অক্টোবর) সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপনে ডিএমপি সদর দপ্তরে নিরাপত্তাসংক্রান্ত সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, প্রত্যেকটা পূজামণ্ডপে পূজা উদযাপন পরিষদের নেতাদের ও টহল পুলিশের প্রয়োজনীয় নম্বরগুলো প্রকাশ্যে ঝুলিয়ে রাখতে হবে, যাতে যে কোনো সময় যোগাযোগ করা যায়। এ ছাড়া ইন্সপেকশন চেক লিস্টে ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনের সময় স্বাক্ষর করবেন। স্বেচ্ছাসেবীদের কাজ সম্পর্কে সংশ্লিষ্ট থানার পুলিশ পরিদর্শক (অপারেশন বা তদন্ত) উপস্থিত থেকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।

হাবিবুর রহমান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দেশের সব নাগরিক মিলে একটি অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চাই। এ জন্য যে কোনো ধরনের প্রতিকূলতা সম্মিলিতভাবে মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

আরো পড়ুন: দুর্গাপূজায় হামলার কোনো আশঙ্কা নেই: সিএমপি কমিশনার

সভার শুরুতে শারদীয় দুর্গোৎসবে ডিএমপির নেওয়া নিরাপত্তা ব্যবস্থা উপস্থাপন করেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার।

প্রসঙ্গত, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব ১৪ অক্টোবর (শনিবার) মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে। ২০ অক্টোবর ৬ষ্ঠী ও ২৪ অক্টোবর বিজয়া দশমী ও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

এসকে/ 

ডিএমপি কমিশনার নিরাপত্তা দুর্গাপূজা হাবিবুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250