সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইএএসডির জরিপে বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন *** নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী—কে এগিয়ে? *** ‘৬ জনকে হত্যা করার কথা জানান র‍্যাব-ফেরত এক সেনা কর্মকর্তা’ *** পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি *** যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার *** ডমিনিকার নাগরিকত্ব গ্রহণের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট *** ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি সানাউল্লাহ *** ‘এবার কি জামায়াত আমিরের জিহ্বা হ‍্যাক হয়েছে?’ *** ‘দিল্লি হবে খালিস্তান’—বার্তা দিয়ে ভারতের সংসদ ভবন ও ৯ স্কুলে বোমা হামলার হুমকি *** পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর: বাংলাদেশকে ক্ষতিপূরণ দেবে আইসিসি

পাকা চুল রাখবেন নাকি ছিঁড়বেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

বয়স বাড়তে না বাড়তেই কালো চুলের মাঝে এক-দু'টো করে সাদা চুল উঁকি দেয়া শুরু করে। তখন অনেকেই হয় চুলটা তুলে দেন আবার অনেকেই পরেন চুল তুলবেন কি না এই চিন্তায়। অনেকেরই ধারণা, একটা পাকা চুল ছিঁড়লে, তার আশেপাশের চুল আরও সাদা হয়ে যাবে। এটা ধারণা মাত্র।

বয়স বৃদ্ধির সঙ্গে চুলে পেকে যাওয়া খুব সাধারণ বিষয়। কিন্তু সেগুলো তুলে ফেললে তার আশেপাশে আরও পাকা চুল গজাবে, এটা সম্পূর্ণরূপে ভুল ধারণা। কিন্তু কম বয়সে কেন চুলে পেকে যায় এবং পাকা চুল ছিঁড়ে ফেলা উচিত কি না, চলুন জেনে নেওয়া যাক।

আরো পড়ুন : জানেন কি, কত বছর বয়স পর্যন্ত চুল গজায়

স্ক্যাল্পের যে অংশ দিয়ে চুল জন্মায়, সেই ফলিকলের চারপাশে মেলানোসাইট রয়েছে, যা মেলানিন তৈরি করে। এই মেলানিন চুলকে কালো রাখতে সাহায্য করে। এই মেলানিনের পরিমাণ কমতে শুরু করলেই চুলে ধূসরতা বাড়ে।

একটি চুলের ফলিকল দিয়ে একটিমাত্র চুলই গজায়। সুতরাং, আপনি যদি ওই এক-দুটো পাকা চুল ছিঁড়েও ফেলেন, সেই ফলিকল দিয়ে পুনরায় ধূসর চুলই গজাবে। এতে আশেপাশে চুলে কোনও প্রভাব পড়ে না।

যতক্ষণ না আপনার চুলের নিজস্ব রঙ্গক কোষগুলো মারা যায়, ততক্ষণ পর্যন্ত চুল সাদা হয় না। সুতরাং, পাকা চুল গোড়া থেকে তুলে ফেলার পরও ওই ফলিকল থেকে ধূসর রঙের চুলই বের হবে।

বয়সের সঙ্গে চুল পেকে যাবে-এই প্রক্রিয়াকে আপনি কোনওভাবেই আটকাতে পারবেন না। কিন্তু সময়ের আগে চুল পেকে যাওয়ার পিছনে মানসিক চাপ, ভুল খাদ্যাভ্যাস, রাসায়নিকের অতিরিক্ত ব্যবহার এবং জেনেটিক্সের মতো বিভিন্ন কারণ দায়ী থাকে।

চুলের ফলিকলে থাকা মেলানিন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেলে চুল সাদা হতে থাকে। এরপর আপনি যতই চুলের যত্ন নিন না কেন, চুলের কালো ভাব ফিরিয়ে আনা যায় না। তখন সাময়িকভাবে চুলকে কালো করতে হেয়ার কালার বা রুট টাচ-আপের সাহায্য নিতে হয়।

এস/ আই. কে. জে/ 


পাকা চুল রাখবেন নাকি ছিঁড়বেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250