সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুবরাজের ভুল হিসাব, যুক্তরাষ্ট্রের অনিশ্চিত সমর্থন: ইয়েমেন যুদ্ধে আবার কেন জড়াল সৌদি আরব *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের দ্বিতীয় হামলায় নিহত ১, আহত ১১ *** প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি *** বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে: ধ্রুব রাঠি *** নেপালে ফের বন্যা: ভেসে গেছে বাড়ি-সেতু, জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত *** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন

পানিফল চাষ করে দুর্দশা ঘুচিয়েছেন অনেক কৃষক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

পানিফল চাষে কম খরচে বেশি ফলন ও লাভ হওয়ায় সাতক্ষীরার অনেকে ঝুঁকেছেন এই ফল চাষে। এ বছরও বাম্পার ফলন ফলটির। স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে অন্য জেলায়ও। জলাবদ্ধতা সাতক্ষীরার বিভিন্ন এলাকার অন্যতম সমস্যা। জমিতে পানি জমে থাকায় হয় না ফসল। এসব জমিতে পানিফল চাষ করে সফল হয়েছেন অনেক কৃষক।

প্রতি বছর ভাদ্র মাস থেকে পানিফল রোপণ শুরু হয়ে চলে আশ্বিন মাস পর্যন্ত। আর অগ্রাহয়ণ থেকে শুরু হয়ে পৌষ ও মাঘ মাস পর্যন্ত চলে ফল বিক্রি। জেলার সব উপজেলার কৃষকরা এ ফল চাষ করে সাফল্য পেয়েছেন।

আরো পড়ুন: জয়পুরহাটে তিল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

পানিফল চাষে সার ও কী’টনাশকও তেমন লাগে না। প্রতি বিঘা জমিতে পানিফল চাষে খরচ হয় ৮ থেকে ১০ হাজার টাকা। ফল বিক্রি করা যায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা। এ বছর জেলায় ১০৫ হেক্টর জমিতে পানিফলের চাষ হয়েছে। ফলনও হয়েছে ভালো। জলাবদ্ধ জায়গায় পানিফল চাষ করে দুর্দশা ঘুচিয়েছেন অনেকে।

এসি/ আই.কে.জে/


কৃষক পানি ফল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250