শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

অ্যাশেজ সিরিজ

প্রস্তুতি নিতে আইপিএল ছাড়ছেন বেন স্টোকস

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ১৬ই মে ২০২৩

#

বেন স্টোকস। ছবি: সংগৃহীত

স্টোকসকে পেতেই ১৬ কোটি ২৫ লাখ রুপিতে এবার দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু তাকে নিয়ে মাহেন্দ্র সিং ধোনির দলের আশা পূরণ হয়নি। চলতি আইপিএলে মাত্র দু'টি ম্যাচে খেলেছেন ইংল্যান্ডের তারকা প্লেয়ার বেন স্টোকস। সেই দুই ম্যাচে তার সংগ্রহ যথাক্রমে সাত এবং আট রান। এক ওভারই বল করার সুযোগ পেয়েছেন। সেই ওভারে ১৮ রান বিলিয়েছেন। এরপর পায়ের আঙুলের চোটে পড়ে রিজার্ভ বেঞ্চে বসেই পুরো মৌসুম কাটিয়েছেন।

গত ২২ এপ্রিল চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছিলেন, 'ইনজুরিতে পড়েছেন বেন স্টোকস। প্রায় ১ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।'

আরো পড়ুন:পুরুষ ফুটবল দলও যাচ্ছে এশিয়ান গেমসে

ইএসপিএন ক্রিকইনফোর খবর অনুযায়ী, আইপিএল ছেড়ে এবার দেশে ফিরে যাবেন স্টোকস। চেন্নাইয়ের গ্রুপ পর্বের শেষ ম্যাচ দিল্লী ক্যাপিটালসের সাথে, এই ম্যাচ শেষেই ইংল্যান্ডে ফিরে যাবেন তারকা এই অলরাউন্ডার।

জুনে অস্ট্রেলিয়ার সঙ্গে অ্যাশেজ সিরিজ খেলবে ইংল্যান্ড। তাই ইংল্যান্ডে ফিরে আসন্ন অ্যাসেজের জন্য প্রস্তুতি নিবেন ইংল্যান্ড টেস্ট দলের এই অধিনায়ক। অস্ট্রেলিয়ার সাথে প্রথম টেস্ট শুরু হবে ১৬ জুন। তার আগে অ্যাশেজের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ডের সাথে টেস্ট খেলবে স্টোকসের দল। এজন্য প্রস্তুতির অংশ হিসেবে ইংল্যান্ডে ফিরবেন স্টোকস।

এম/

বেন স্টোকস অ্যাশেজ সিরিজ আইপিএল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250