বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা *** ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান *** পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র *** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা *** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত *** মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যুক্ত হতে নতুন করিডোরের প্রস্তাব বাংলাদেশের *** বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে এবার আগরতলা সীমান্তে আওয়ামী লীগের নেতারা *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২৬ মাসে যে পরিস্থিতির মুখোমুখি সাংবাদিকেরা

প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হলো ভ্যানিলা আইসক্রিম!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১১:৪৭ পূর্বাহ্ন, ৩রা অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিশ্বে প্রথমবারের মতো প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হয়েছে ভ্যানিলা আইসক্রিম। শুনে অবাক লাগলেও সত্যি, এটি তৈরি করেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। গবেষণাগারে প্লাস্টিক প্রক্রিয়াজাত করে তৈরি হয়েছে এই আইসক্রিম।

দুধ নয়, বরং প্লাস্টিক প্রক্রিয়াজাত করে তৈরি হয়েছে বিশেষ এই আইসক্রিম। যা বিশ্বে প্লাস্টিক দিয়ে তৈরি প্রথম খাদ্য।

যুক্তরাজ্যের গবেষণাগারে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা শেষে এ আইসক্রিম তৈরি করেছেন এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা।

তবে অনেকেই বলছেন, এটি খাওয়া কতোটা নিরাপদ, তা নিশ্চিত হতে আরও গবেষণার প্রয়োজন। ব্যাক্টেরিয়া ও এনজাইমের বিপাকীয় শক্তিকে ব্যবহার করে প্লাস্টিকের প্রধান উপাদান পলিমারকে ভেঙে তৈরি করা হয় ভ্যানিলিন। যা ভ্যানিলার স্বাদ দেয়।

এ বিষয়ে গবেষক এলেনোরা অরটোলানি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, ‘কিছু নির্দিষ্ট এনজাইম আছে, যারা নির্দিষ্ট ধরণের বিক্রিয়া করে। যখন এসবের মাঝে সংযোগ তৈরি করা হয়, তখন আপনি এতো এতো কেমিক্যাল পাবেন যে অবাক হয়ে যাবেন। তেমনই কিছু ব্যাকটেরিয়া আর এনজাইম ব্যবহার করা হয়েছে এ আইসক্রিম তৈরিতে।’

‘তবে এ আইসক্রিম এখনও খাওয়ার উপযুক্ত নয়। এর জন্য দরকার আরও গবেষণার। তবে পলিমারকে ভেঙে ফেলায় এর মধ্যে প্লাস্টিকের ছিটেফোঁটাও অবশিষ্ট নেই’, বলছেন অরটোলানি।

অরটোলানি আরও বলেন, ‘প্লাস্টিক দূষণ বর্তমান বিশ্বের একটি বড় সমস্যা। খাদ্য সংকটে ভুগছে বহু দেশ। এর বিকল্প তৈরির সরঞ্জামও রয়েছে আমাদের কাছে। প্লাস্টিক দিয়ে খাদ্য তৈরি হলে, প্লাস্টিক দূষণও মোকাবিলা সম্ভব হবে।’

প্লাস্টিক দিয়ে তৈরি আইসক্রিম খাওয়ার জন্য নিরাপদ প্রমাণিত হবে বলে আশাবাদী বিজ্ঞানীরা। আর তা হলে প্লাস্টিক দূষণ ও খাদ্য সংকট মোকাবিলায় সহায়ক হবে বলে মনে করেন তারা।

ওআ/


প্লাস্টিক বর্জ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250