শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

ফের ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

এশিয়া কাপের আগে গত মাসে আফগানিস্তানকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। এতে অস্ট্রেলিয়াকে হটিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠে এসেছিল বাবর আজমের দল। তবে শীর্ষস্থান বেশিদিন নিজেদের দখলে রাখতে পারলো না পাকিস্তান দল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ চলছে অস্ট্রেলিয়ার। টানা দ্বিতীয় ম্যাচে তারা পেয়েছে জয়। দ্বিতীয় ওয়ানডেতে ১২৩ রানের বিশাল জয়ের পর ফের ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছে অসিরা।

ব্লুমফন্টেইনে ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেনের সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩৯২ রানের পাহাড় গড়েছিল অস্ট্রেলিয়া। জাবেব ২৬৯ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই দুর্দান্ত জয়ের ফলে ওয়ানডে র‌্যাংকিংয়ে নিজেদের থলিতে ১২১ পয়েন্ট জমা করে অস্ট্রেলিয়া। এতে তারা পাকিস্তানকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় তারা। এই ম্যাচ খেলার আগে তাদের পয়েন্ট ছিল ১২০।

ওয়ানডের দলগত র‌্যাংকিংয়ে পাকিস্তান এখন ১২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ১১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।

এসকে/ 

আফগানিস্তান পাকিস্তান এশিয়া কাপ ওয়ানডে অস্ট্রেলিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250