শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

ফ্রিতে খেতেই কি ডেটিংয়ে যান নারীরা : কী বলছে গবেষণা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ডেটে যাওয়ার পরিকল্পনা করলে প্রথমেই মাথায় আসে একটা ভালো রেস্তোরাঁর কথা। যেকোনো ভালো রেস্তোরাঁর সাজানো পরিবেশে খাবারের তৃপ্তির পাশাপাশি মনের কথাগুলোও বলা যায়। রেস্তোরাঁর সুন্দর সাজানো পরিবেশ আর পছন্দের খাবারে মন ভালো হয়ে গেলে অনায়াসেই তখন মনের কথাগুলোও বলে দেওয়া যায়। অধিকাংশ পুরুষ অন্তত এমনটাই মনে করেন। আর পুরুষের এই ধারণারই সুযোগ নিয়ে ফ্রি-তে ভালো-মন্দ খাবেন বলেই নাকি ডেটিংয়ে চলে যান প্রায় এক-তৃতীয়াংশ নারী!

অবিশ্বাস্য বা অদ্ভুত মনে হলেও এমনই বিচিত্র তথ্য মিলেছিল বেশ কিছুদিন আগের একটি সমীক্ষায়।

সোসাইটি ফর পারসোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি (Society for Personality and Social Psychology) নামের একটি পত্রিকায় প্রকাশিত ওই সমীক্ষায় সাড়ে তিন শতাধিক নারীদের মতামতের ভিত্তিতে ওই রিপোর্ট সে সময় প্রকাশ করা হয়েছিল।

এই সমীক্ষাটি চলিয়েছিলেন আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত অ্যাজুসা প্যাসিফিক ইউনিভার্সিটির (Azusa Pacific University) একদল গবেষক। এই সমীক্ষায় ১৮ বছর থেকে ৪৮ বছর বয়সী মোট ৩৫৭ জন নারীর মতামত নেওয়া হয়েছিল। তাদের মতামতের ভিত্তিতেই দেখা গিয়েছে তাদের মধ্যে অন্তত ৩৩ শতাংশ নারী শুধু ফ্রিতে ভালো-ভালো খাবার খেতেই ডেটিংয়ে চলে যান বা ডেটে যেতে রাজি হয়ে যান! এই ধরনের ডেটিংকে ‘ফুডি কল’ বলে উল্লেখ করেছেন মার্কিন গবেষকরা।

আরো পড়ুন: দাম্পত্য জীবনে অশান্তিতে যেসব কঠিন রোগ হতে পারে

গবেষকরা আরও বলছেন, ‘ফুডি কলস’ এর প্রবণতা যে কোনো ধরনের সম্পর্কের ক্ষেত্রেই হতে পারে। এখানে উল্লেখ্য যে, এটি শুধু নারীদের বেলায় হবে এমনটি নয়, পুরুষদের বেলাতেও হতে পারে। যেহেতু এই গবেষণায় শুধু নারীদের প্রশ্ন করা হয়েছে, পুরুষের ক্ষেত্রেও এর ফলাফল একই হতে পারে বলে ধারণা।

এম এইচ ডি/ আই. কে. জে/

নারী ফুডি কল মার্কিন গবেষক ডেটিং সমীক্ষা রেস্তোরাঁ সোশ্যাল সাইকোলজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250