শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

বলিউডে পা দেওয়ার আগেই কার সাথে রসায়ন জমিয়েছেন শ্রীদেবী কন্যা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৮ অপরাহ্ন, ২৬শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

অভিনেত্রী হিসাবে বলিউডে পা রাখার আগেই সমাজমাধ্যমের পাতায় নিজের পরিচিতি গড়ে তুলেছেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর কন্যা খুশি কপূর। দিদি জাহ্নবী কপূর বলিউডে এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। বাবা বনি কপূর খ্যাতনামী প্রযোজক, পাশাপাশি সম্প্রতি অভিনেতা হিসেবেও দেখা গিয়েছে তাঁকে।

দাদা অর্জুন কপূরও পেশাদার অভিনেতা। অন্যান্য কপূররা তো রয়েছেনই। পরিবারের বেশির ভাগ সদস্যের মতো অভিনয়কেই নিজের পেশা হিসাবে বেছে নিয়েছেন খুশি। জ়োয়া আখতারের ‘দি আর্চিজ়’-এর মাধ্যমে সুহানা খানের পাশাপাশি বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন খুশিও। 

তবে অভিনেত্রী হিসাবে তাঁর প্রথম কাজ মুক্তি পাওয়ার আগেই দ্বিতীয় ছবি নিয়ে শুরু হয়ে গিয়েছে আলোচনা। খবর, বলিউড তারকা আমির খানের ছেলে জুনেইদ খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন খুশি।

আরো পড়ুন: সাহসী দৃশ্যে পবন ও মোনালিসা, অবাক নেট দুনিয়া

চলতি বছর ফেব্রুয়ারি মাস নাগাদ খবর মেলে, সুপারহিট তামিল ছবি ‘লভ টুডে’-র রিমেক হতে চলেছে হিন্দিতে। ফ্যান্টম স্টুডিয়োজ় প্রযোজিত ওই ছবির মাধ্যমেই বলিউডে অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করার কথা আমির খানের ছেলে জুনেইদ খানের। ছবি পরিচালনার দায়িত্বে থাকার কথা অদ্বৈত চন্দনের।

 শোনা যাচ্ছে, চলতি বছরের জুলাই মাস থেকেই শুটিং শুরু হওয়ার কথা এই ছবির। বলিপাড়ার অন্দরের খবর, একে অপরকে আগে থেকেই চেনেন খুশি ও জুনেইদ। দুই তারকা সন্তানের মধ্যে সমীকরণ বেশ আকর্ষণীয়। তাই ছবির জন্য জুনেইদের বিপরীতে খুশিকেই চূড়ান্ত করেছেন নির্মাতারা। যদিও এখনও পর্যন্ত কোনও বিবৃতি জারি করা হয়নি ছবির প্রযোজনা সংস্থার তরফে।

জ়োয়া আখতারের ‘দি আর্চিজ়’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে খুশি কপূরের। একই সিরিজ়ে দেখা যেতে চলেছে এক ঝাঁক নতুন মুখ। এই সিরিজ়ের মাধ্যমেই বলিউডে পা রাখতে চলেছেন সুহানা খান থেকে অগস্ত্য নন্দার মতো তারকা সন্তানরা।

এসি/আইকেজে 

বলিউড শ্রীদেবী কন্যা!

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250