মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

টম ক্রুজের সঙ্গে অভিনয়ে এক শর্তে রাজি ব্র্যাড পিট

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০১ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৫

#

ব্র্যাড পিট ও ট্রম ক্রুজ; ছবি: সংগৃহীত

টম ক্রুজ ও ব্র্যাড পিট—হলিউডের অ্যাকশন সিনেমায় জনপ্রিয় দু'টি নাম। কাজ নিয়ে দু'জনের মধ্যে প্রতিযোগিতা থাকলেও ব্যক্তিগত জীবনে ভালো বন্ধু তারা। দীর্ঘ ক্যারিয়ারে মাত্র একবারই একসঙ্গে অভিনয় করেছেন টম ও ব্র্যাড। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘ইন্টারভিউ উইথ ভ্যাম্পায়ার’-এরপর আর কখনো একসঙ্গে দেখা যায়নি তাদের। টমের সঙ্গে অভিনয় করতে চান ব্র্যাড, তবে এক শর্তে। খবর দ্য ইনডিপেনডেন্ট ও ভ্যারাইটির।

বিপজ্জনক দৃশ্যে অভিনয়ে খ্যাতি আছে টম ক্রুজের। 'মিশন: ইম্পসিবল' সিরিজের সিনেমাগুলোয় কখনো দেখা যায় তিনি উড়োজাহাজের পাখা ধরে ঝুলে আছেন। কখনো অনেক উঁচু থেকে লাফিয়ে নামছেন। বাইক চালিয়ে লাফ দিচ্ছেন পাহাড়ের ওপর থেকে। এসব স্ট্যান্ট নিজেই করেন টম ক্রুজ।

আর তাতেই ভয় ব্র্যাড পিটের। একটি গণমাধ্যম সম্প্রতি তার কাছে জানতে চেয়েছিল, তিনি টম ক্রুজের সঙ্গে অভিনয় করতে চান কী না? জবাবে তিনি বলেন, ‘আমি বিমান থেকে লাফিয়ে নামার মতো কোনো ভয়ংকর দৃশ্যে অভিনয় করতে পারব না। যদি মাটিতে কোনো অ্যাকশন হয়, তাহলে টমের সঙ্গে অভিনয় করতে রাজি আছি।’

মাটিতে ব্র্যাডের অ্যাকশন দেখা যাবে এ মাসেই। আগামী ২৭শে জুন মুক্তি পাচ্ছে স্পোর্টস সিনেমা ‘এফ ওয়ান’। এতে শ্বাসরুদ্ধকর কার রেসিংয়ে দর্শকদের তাক লাগিয়ে দেবেন ব্র্যাড পিট। আগেই সিনেমাটির প্রশংসা করেছেন টম ক্রুজ। গত এপ্রিলে তিনি বলেন, ‘ব্র্যাডকে পর্দায় ড্রাইভ করতে দেখে ভালো লাগছে। সে খুবই ভালো ড্রাইভার। আমি তার সঙ্গে রেস খেলেছি।’

এফ ওয়ান সিনেমার নির্মাতা জোসেফ কোসিনস্কি এর আগে ‘ফোর্ড ভার্সেস ফেরারি’ সিনেমায় টম ক্রুজ ও ব্র্যাড পিটকে নেওয়ার চেষ্টা করেছিলেন। টমকে নিয়ে তিনি ‘টপ গান: ম্যাভেরিক’ বানিয়েছেন। দুজনের সঙ্গেই কাজের অভিজ্ঞতা আছে জোসেফের। তবে প্রযোজনা প্রতিষ্ঠান বাজেট না দেওয়ায় ফোর্ড ভার্সেস ফেরারিতে তাদের নেওয়া সম্ভব হয়নি। পরে কাজটি করেন ক্রিস্টিয়ান বেল ও ম্যাট ডেমন।

হলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250