মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

৬ কোটির ক্লাবে তাণ্ডব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৬ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

শাকিব খানের অভিনীত ও রায়হান রাফী পরিচালিত ঈদের সিনেমা 'তাণ্ডব'। মুক্তির পর একদিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড করেছে সিনেমাটি। প্রযোজনা সংস্থা ও মাল্টিপ্লেক্সে থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গতকাল সোমবার (১৬ই জুন) দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে তাণ্ডবের মোট ৯২টি শো চলেছে।

এর মধ্যে ৭১টি শো ছিল সম্পূর্ণ হাউজফুল, আর ৪টি ছিল অলমোস্ট ফুল। শুধু স্টার সিনেপ্লেক্সেই ছিল ৫২টি শো, যার ৪৯টিই হাউজফুল। লায়ন সিনেমাসে ১৩টির মধ্যে পাঁচটি হাউজফুল, দুটি অলমোস্ট ফুল। গ্র্যান্ড সিলেটে তিনটি, মম ইনে তিনটি হাউজফুল এবং আরও একটি অলমোস্ট ফুল। 

মণিহার সিনেপ্লেক্সে পাঁচটি শোর মধ্যে দুটি হাউজফুল, মধুবন সিনেপ্লেক্সে তিনটি হাউজফুল, একটি অলমোস্ট ফুল। কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্সে ছিল দুটি হাউজফুল শো। গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সেও পাঁচটির মধ্যে চারটি শো হাউজফুল গেছে বলে তথ্য পাওয়া গেছে।

একদিনে সর্বোচ্চ সেলের তথ্য জানিয়ে ফেসবুকে নির্মাতা রায়হান রাফী বলেন, 'তাণ্ডব থামবার নয়। অন্য কোনো মাধ্যমে নয়, হলে এসে বাংলা সিনেমা দেখুন।'

পাইরেসির কবলে পড়েছে 'তাণ্ডব' সিনেমাটি । তাই অন্য কোনো মাধ্যমে না দেখে সরাসরি হলে এসে দেখার আহ্বান জানিয়েছেন নির্মাতা।

ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া এ সিনেমা মাল্টিপ্লেক্সগুলোতে এখন পর্যন্ত আয় করেছে মোট ৫.৮৬ কোটি টাকা, যা এক সপ্তাহের মধ্যে রেকর্ড বলেই মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা।

ঈদের সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250