বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

বলিউড তারকাদের সঙ্গে একই মঞ্চে জয়া আহসান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০১ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

আবুধাবিতে বসেছিল এবারের আইফা'র আসর। যেখানে উপস্থিত ছিলেন সালমান খান থেকে শুরু করে ভিকি কৌশল, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, মৌনি রায়, সারা আলি খান, জ্যাকলিন ফার্নান্ডেজ, নোরা ফাতেহি, অভিষেক বচ্চনের মতো তারকারা।

আইফা অ্যাওয়ার্ড’র ২৩তম আসরে বাংলাদেশ থেকে যোগ দিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সেই অনুষ্ঠানের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন তিনি। 

যেখানে তাকে দেখা গেছে বলিউডের আলোচিত অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে। এছাড়াও নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীও ছিলেন জয়ার সঙ্গে। এই বাঙালি নির্মাতার হাত ধরেই বলিউডে নাম লেখাতে যাচ্ছেন তিনি।

জয়া তার পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘আইফা অ্যাওয়ার্ড’র গল্প’। ঠিক যেনো ছবিতেই সেই আয়োজনের অভিজ্ঞতার গল্প তুলে ধরেছেন এই অভিনেত্রী। 

আরো পড়ুন: মঞ্চে গ্রেপ্তার হতে চান ম্যাডোনা!

উল্লেখ্য, ‘আবর্ত’ দিয়ে ২০১৩ সালে কলকাতার ছবিতে অভিষেক হয় জয়া আহসানের। টলি জার্নির এক দশক পূর্ণ হয়েছে। এই লম্বা অধ্যায়ে অর্জনের পাল্লা যথেষ্ট ভারি। দর্শকের প্রশংসা, পুরস্কার, টলিউড ইন্ডাস্ট্রিতে পোক্ত অবস্থান, সবই নিজের করে নিয়েছেন জয়া।

আগামী ২ জুন জয়া অভিনীত আরও একটি সিনেমা মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গে। নাম ‘অর্ধাঙ্গিনী’। সিনেমাটিতে জয়া আহসানের সঙ্গে আছেন চূর্ণী গাঙ্গুলি, কৌশিক সেন, অম্বরিশ ভট্টাচার্য, লিলি চক্রবর্তী প্রমুখ। 

এসি/আইকেজে 

 

বলিউড তারকা জয়া আহসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250