শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

এশিয়া কাপ

বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ সেপ্টেম্বর

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৫ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৩

#

ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের জেরে শঙ্কার মুখে পড়ে যাওয়া এশিয়া কাপের সূচি নিয়ে বিগত বেশ কিছুদিন ধরেই চলছে নানা জল্পনা-কল্পনা। পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করার কথা জানিয়েও নানা টালবাহানায় সেটি প্রকাশ হচ্ছেই না। এদিকে  চূড়ান্ত সূচি প্রকাশ হওয়ার আগেই সূচিতে পরিবর্তনের হাওয়া লেগেছে। 

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো আজ বুধবার (১৯ জুলাই) তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এশিয়া কাপের আসর মাঠে গড়ানোর কথা ছিলো ৩১ আগস্ট। তবে এখন জানা গেছে একদিন এগিয়ে এনে ৩০ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। 

নতুন এই সূচিতে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ৩ সেপ্টেম্বর। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। 

এবারের টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মাঠে গড়ানোর তারিখ জানানো হয়েছে ১৭ সেপ্টেম্বর। এবারের এশিয়া কাপের ১৩ ম্যাচের মধ্যে ৪ টি ম্যাচ হবে পাকিস্তানে আর বাকি ৯টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। রাজনৈতিক বৈরিতার জের ধরে ভারত পাকিস্তানে খেলতে যাবে না। এজন্য ভারতের সবগুলো ম্যাচ রাখা হয়েছে শ্রীলঙ্কায়। 

আরো পড়ুন:ম্যানচেস্টারের চতুর্থ টেস্ট আজ থেকে শুরু

এদিকে পাকিস্তানে হওয়া ৪টি ম্যাচই হওয়ার কথা ছিলো লাহোরে। তবে নতুন প্রস্তাবিত সূচিতে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ মুলতানকেও ভেন্যু হিসেবে যুক্ত করেছেন। মুলতানেই ৩০ আগস্ট উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেপাল।

এম/


এশিয়া কাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250