শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

বাংলাদেশের বিপক্ষে একাদশ ঘোষণা পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৮ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে বুধবার বাংলাদেশ মাঠে নামবে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে থাকা পাকিস্তানের বিপক্ষে লড়তে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

চলতি এশিয়া কাপের প্রথম থেকেই ম্যাচের আগের দিন একাদশ ঘোষণা করে আসছে পাকিস্তান। শুরুতে এটি এক দুই ম্যাচের জন্য করা হয়েছে বলে ভাবা হলেও বিষয়টি এখন প্রতি ম্যাচের আগের অবশ্যম্ভাবী দৃশ্য হয়ে দাঁড়িয়েছে।

নেপালের বিপক্ষে ম্যাচের আগের দিন একাদশ জানিয়ে দিয়ে আলোচনার জন্ম দিয়েছিল পাকিস্তান। এরপর ভারতের বিপক্ষে ম্যাচের ১৯ ঘণ্টা আগে বাবর আজমরা ঘোষণা করেছিল তাদের একাদশ।

গ্রুপ পর্বের ধারাবাহিকতা সুপার ফোরের এসেও ধরে রাখলো স্বাগতিকরা। এবারে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের প্রায় ১৮ ঘণ্টা আগে তারা জানিয়ে দিলো কোন একাদশ নিয়ে তারা নামবে টাইগারদের বিপক্ষে।

ভারত-নেপালের বিপক্ষে মাঠে নামা একাদশটা মোটামুটি অপরবর্তিতই রাখা হয়েছে বাংলাদেশের বিপক্ষের ম্যাচে। স্কোয়াডে আনা হয়েছে কেবল এক পরিবর্তন।

আরো পড়ুন: আফগানদের সামনে শ্রীলঙ্কার ২৯২ রানের টার্গেট

আগের ম্যাচের দল থেকে বাদ পড়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ। তার পরিবর্তে একদাশে সুযোগ পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ।

পাকিস্তান একাদশ :

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

এসকে/ 





পাকিস্তান বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250