মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় জাতিসংঘ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৭ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

স্থানীয় সময় সোমবার (২০ নভেম্বর) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এই আহ্বান জানান সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসরে মুখপাত্র স্টিফেন ডুজাররিক।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বিরোধীদের দমনপীড়নের মধ্যে আগামী ৭ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। রাজনৈতিক সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা তারা প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিব কী পদক্ষেপ নেবেন?

জবাবে মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, আমরা সব অংশীদার, সরকার, রাজনৈতিক দলকে একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য তারা যা করতে পারে, তা করতে আহ্বান জানিয়ে যাব।

এদিকে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত। সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। 

এসকে/ 

নির্বাচন জাতিসংঘ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর

🕒 প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে হামলা–হেনস্তার শিকার বাঁধন, আ. লীগ–ছাত্রলীগকে অভিযুক্ত করে যা বললেন অভিনেত্রী

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ১০:০১ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250