মঙ্গলবার, ২০শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ধর্ম আলাদা হতে পারে, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য হতাশার: হুমায়ুন কবির *** চুয়েটের অচলাবস্থা নিরসনে সুপারিশ দিতে পরামর্শক কমিটি করল ইউজিসি *** হরমুজে নিরাপত্তাহীনতার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী: আরাঘচি *** পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল তিন বিভাগে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** গেন্ডারিয়ার সেই ‘মাদকের আস্তানায়’ যৌথ অভিযান, ১৫ জনের কারাদণ্ড *** দাঙ্গা নিয়ন্ত্রণে ‘কারফিউ’ জারি হচ্ছে ফ্রান্সে *** আট মাসে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক সংসদ সদস্যের পদত্যাগ, সরকার কী দায়মুক্ত *** ইকার্দিকে খোঁচা দিতে ১২ ইউরোয় আর্জেন্টিনার জার্সি বিক্রি *** নজর কেড়েছে চট্টগ্রামের উত্তর কাট্টলীর পূজা মণ্ডপ, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

বাংলাদেশ ব্যাংকের এডি পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন পাঁচ হাজার ৬২৬ জন।

রোববার (২৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

আগামী ১৭ নভেম্বর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে গত ২০ অক্টোবর রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী পরিচালক (জেনারেল) পদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন

গত ৩০ মে এই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংক খাতে অন্যতম আকর্ষণীয় চাকরি হিসেবে ধরা হয় বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদ। বিসিএসের মতোই এই পদ চাকরিপ্রার্থীদের অন্যতম পছন্দের কারণ দ্রুত নিয়োগপ্রক্রিয়া শেষ হয়। এক বছরের মধ্যে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে নিয়োগ পাওয়া যায়। এ ছাড়া পদোন্নতি, সামাজিক মর্যাদা ও অন্যান্য সুযোগ-সুবিধা তো আছেই।

এসকে/ 


বাংলাদেশ ব্যাংক ফল প্রকাশ সহকারী পরিচালক (এডি) প্রিলিমিনারি পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250