রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

বানৌজা শের-ই-বাংলা নৌঘাঁটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় নৌবাহিনীর নাবিকদের প্রশিক্ষণ ও এভিয়েশন সুবিধা সম্বলিত  ঘাঁটি বানৌজা শের-ই-বাংলা’র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুরে গণভবন থেকে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে ঘাঁটির কমিশনিং করবেন তিনি।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল প্রধানমন্ত্রীর  অনুমতিক্রমে ঘাঁটির অধিনায়ক কমডোর এম মহব্বত আলীর হাতে কমিশনিং ফরমান তুলে দেবেন। এরপর বাহিনীর রীতি অনুযায়ী নামফলক উন্মোচন করা হবে। পরে  খুলনা শীপইয়ার্ড লিমিটেডে নির্মিত ৪টি পেট্রোল ক্রাফট ও ৪টি ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটির (এলসিইউ) কমিশনিং করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যদিয়ে বানৌজা শের–ই–বাংলা ঘাঁটির আনুষ্ঠানিকভাবে অপারেশনাল কার্যক্রম শুরু হবে।

আরো পড়ুন: রাজধানীতে আজ আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ আজ

কমিশনিং উপলক্ষে শের-ই-বাংলা নৌঘাঁটি এলাকা বর্ণিল সজ্জায় সজ্জিত করা হয়েছে। বঙ্গবন্ধু,  রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি ব্যানার এবং রংবেরংয়ের ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে প্যারেড গ্রাউন্ড। 

এম/


প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250