শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল

বারংবার ফুলের শুভেচ্ছায় অনিচ্ছা শিক্ষামন্ত্রীর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি

সরকারের গুরুত্বপূর্ণ পদে নতুন কেউ দায়িত্বে আসলেই কর্মকর্তা-কর্মচারী, সমিতি-ফোরামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে দফায় দফায় ফুলেল শুভেচ্ছা দেন। এ নিয়ে রীতিমতো প্রতিযোগিতাও সৃষ্টি হয়। এ ধারা চলতে থাকে দুই তিন মাস পর্যন্ত। এর ফলে কাজে মারাত্মক ব্যাঘাত সৃ্ষ্টি হয়।

তবে এ ক্ষেত্রে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন নতুন সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার (১৩ই জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সহকারি সচিব মো. মনিরুল ইসলাম মিলন স্বাক্ষরিত এক অফিস আদেশে মতবিনিময় সভায় ফুলেল শুভেচ্ছা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: নতুন শিক্ষাক্রমে পরিবর্তন আসতে পারে: শিক্ষামন্ত্রী

এতে বলা হয়, আগামী ১৪ই জানুয়ারি বিকেল ৩ টায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দপ্তর/সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর ইতোমধ্যে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে বিধায় শুভেচ্ছা ও মতবিনিময় সভায় নতুন করে শুভেচ্ছা না জানানোর জন্য মন্ত্রী নির্দেশনা দিয়েছেন। 

শিক্ষামন্ত্রীর ব্যতিক্রমী এ ভাবনাকে ইতিবাচক বলছেন শিক্ষাসংশ্লিষ্টরা।

এসকে/ এএম/ 

শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ফুলের শুভেচ্ছা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250