সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ *** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বিনা হেলমেটে বাইকে অমিতাভ, পুলিশি হস্তক্ষেপে মুখ খুললেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৬ অপরাহ্ন, ১৭ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

সপ্তাহের শুরুতেই গাড়ি ছেড়ে বাইকে চড়ে শুটিংয়ে পৌঁছান অমিতাভ বচ্চন এবং অনুষ্কা শর্মা। সে ছবি ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। এক জন হলুদ টিশার্ট পরা অজ্ঞাতপরিচয় ব্যক্তির বাইকের পিছনে বসে থাকতে দেখা যায় অমিতাভকে। তাঁর চোখেমুখে উদ্বেগ।

ভেবেছিলেন পৌঁছতেই পারবেন না কাজে। কিন্তু শেষ পর্যন্ত নিজের গন্তব্যে পৌঁছে ওই ব্যক্তিকে ধন্যবাদ জানাতে ভোলেননি বলিউডের শাহেনশা। এই দুই অভিনেতার ছবি ছড়িয়ে পড়তেই মুম্বই পুলিশ ট্র্যাফিক আইন ভাঙায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এ দিকে আইনি চিঠি পেয়েই একেবারে উল্টো সুর অমিতাভের গলায়। তিনি নিজের ব্লগে জানান, বাইকে চড়ার যে পোস্টটা দিয়েছিলেন সেটি ছিল নিছকই মজা।

বাইক সফরে অমিতাভ বা অনুষ্কা কারও মাথাতেই হেলমেট ছিল না। ঘটনাটি দৃষ্টি আকর্ষণ করে মুম্বই পুলিশেরও। সমাজমাধ্যমেই অমিতাভ এবং অনুষ্কার ভাইরাল ভিডিও শেয়ার করে এক ব্যক্তি ট্যাগ করেছিলেন মুম্বই পুলিশকে। পুলিশ তখন জবাবে লেখে, “আমরা ট্র্যাফিক শাখাকে বিষয়টি জানিয়েছি।” সেই মত আইনি চিঠি পাঠাতেই অমিতাভ মুখ খুললেন।

আরো পড়ুন: শাকিব আমার কানের দুল নিয়ে ফেরত দিতো না : অপু

অমিতাভ নিজের ব্লগে লেখেন, ‘‘আমার ছবি দেখেই অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন হেলমেট নেই আমার মাথায়? তা হলে বলি মুম্বইয়ের বালার্ড এস্টেটের একটি রাস্তায় শুটের জন্য আগেই অনুমতি নেওয়া ছিল। অফিস ছুটি থাকার কারণে জ্যাম কম হবে, তাই শুটিংয়ের জন্য রবিবারটা বাছা হয়। রাস্তাটা মাত্র ৩০-৪০ মিটারের। আমার চারপাশে ইউনিটের সদস্য। আমি যেই পোশাকটি পরে আছি সেটাও সিনেমার। আমি শুধুমাত্র সবাইকে বোকা বানানোর জন্য পোস্টটি করেছিলাম।’’

পাশপাশি অমিতাভ জানান, ভবিষ্যতে প্রয়োজন হলে অবশ্যই তিনি মোটরবাইকে শুটিংয়ে পৌঁছতে পারেন। তবে যাবতীয় ট্র্যাফিক আইন মেনেই তিনি সেটা করবেন। এই প্রসঙ্গেই ‘পা’ ছবির অভিনেতা অক্ষয় কুমারের প্রসঙ্গ উত্থাপন করেন। তাঁর কথায়, ‘‘আমি একা নই, অনেকেই এ রকম করে থাকেন।

অক্ষয় কুমারকে ওঁর নিরাপত্তাকর্মীর বাইকে হেলমেট পরে সময় বাঁচাতে গোপনে শুটিং লোকেশনে পৌঁছতে দেখেছি। আর সেটা যথেষ্ট ফলপ্রসূ।’’ এরই সঙ্গে তাঁর জন্য অনুরাগীদের উৎকণ্ঠা প্রকাশ করার জন্য এবং যাঁরা তাকে ট্রোল করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন বলিউড মেগাস্টার। শেষে অমিতাভের সংযোজন, ‘‘আমি ট্র্যাফিক নিয়ম ভঙ্গ করেছি, আপনাদের এই ভুল ধারণা দেওয়ার জন্য আমি দুঃখিত।’’

এসি/

অমিতাভ পুলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম

🕒 প্রকাশ: ০২:৫১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী নুরুল হক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ

🕒 প্রকাশ: ০২:৩৩ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250