বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর

বিশ্বকাপে ব্যর্থতার কারণ জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

২০১৯ বিশ্বকাপের মত আরেকটি অতিমানবীয় পারফরম্যান্স সাকিব থেকে ঠিকই আশা করেছিল ক্রিকেটের ভক্তরা। কিন্তু সাকিব পারেননি তাদের সেই প্রত্যাশা পূরণ করতে।

ইনজুরির কারণে ম্যাচ যেমন মিস করেছেন,তেমনি যেসব ম্যাচে ছিলেন তাতেও খুব বেশি সাকিব-সুলভ পারফরম্যান্স দেখা যায়নি তার কাছ থেকে। বিশেষ করে ব্যাট হাতে ছিলেন পুরোপুরি নিষ্প্রভ। লম্বা সময় পর অবশ্য এমন ব্যর্থতার কারণ নিয়ে মুখ খুলেছেন তিনি। 

বিশ্বকাপের পুরোটা সময় চোখের সমস্যায় ভুগেছেন তিনি। মূলত স্ট্রেস থেকেই এমন সমস্যার উৎপত্তি বলেও নিশ্চিত করেছেন সাকিব, ‘বিশ্বকাপে কেবল এক কিংবা দুই ম্যাচের জন্য না, বরং পুরোটা বিশ্বকাপই আমি চোখের সমস্যায় ভুগেছি।’ 

সাকিব কি সেক্ষেত্রে কেবল এক চোখের সাহায্যে অনুমাননির্ভর ক্রিকেটই খেলেছেন কিনা। জবাবে তার সহজ উত্তর, ‘এমনটা হতেই পারে। বল মোকাবেলা করতে আমার খুবই অস্বস্তি হতো।’ 

চিকিৎসাশাস্ত্রের বক্তব্য, কোন ব্যক্তি ব্যাপক পরিমাণ মানসিক চাপ বা স্ট্রেসের মধ্যে থাকলে তার চোখে সমস্যা দেখা দিতে পারে। চোখ মস্তিষ্কের সঙ্গে সরাসরি যুক্ত থাকায়, স্ট্রেস হরমোনের নিঃসরণ চোখের উপর প্রভাব ফেলতে পারে। এই হরমোনের নিঃসরণ রক্তচাপ বাড়িয়ে দিতে পারে। যাতে দৃষ্টিশক্তিতে বাঁধা দেখা দেয়। 

আরো পড়ুন: অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের মেয়েদের ঐতিহাসিক জয়

সাকিব জানান, ‘যখন আমি সেখানে (ভারতে) ডাক্তারের কাছে যাই, তখনও আমার কর্ণিয়া বা রেটিনায় পানি জমে ছিল। তারা আমাকে ড্রপ্স দিয়েছিল আর এও বলা হয়েছিল মানসিক চাপ কমাতে।

আমি জানিনা এটাই সমস্যার (চোখের দৃষ্টি কমে আসা) কারণ কিনা। কিন্তু যখন আমি আবার আমেরিকায় (বিশ্বকাপের পর) পরীক্ষা করাই, আমার কোনো চাপ ছিল না। আমি ডাক্তারকে বলেছিলাম, বিশ্বকাপ নেই। তাই চাপও নেই। 

সদ্য সমাপ্ত বিশ্বকাপে সাকিব নিজের সেরাটা দেখাতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অর্ধশতক পেরিয়ে শতকেরই কাছাকাছি চলে গিয়েছিলেন টাইগার অধিনায়ক। তবে সেটাও পাওয়া হয়নি। ২০১৯ সালে সাকিবের ব্যাট থেকে এসেছিল ৬০৬ রান। বিপরীতে ২০২৩ বিশ্বকাপে করেছেন মোটে ১৮৬ রান।  

এইচআ/ এসি


বিশ্বকাপ সাকিব আল হাসান ব্যর্থ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250