শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

অ্যাশেজ সিরিজ

বৃষ্টিতে ধুয়ে গেলো ইংল্যান্ডের স্বপ্ন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৮ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

বৃষ্টিতে ভেস্তে গেল অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের আশা বাঁচিয়ে রাখার স্বপ্ন। ওল্ড ট্রাফোর্ড টেস্টের পঞ্চম দিনের বৃষ্টিতে ড্র হয় সিরিজের চতুর্থ ম্যাচটি। এতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকলো অস্ট্রেলিয়া। ফলে অস্ট্রেলিয়ার ঘরেই থাকলো ‘অ্যাশেজ সিরিজ’। কারণ সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট হারলেও, সিরিজ হারতে হচ্ছে না অজিদের। ২০২১-২২ মৌসুমে সর্বশেষ সিরিজ জয়ের কারণে অ্যাশেজ দখলে রাখবে অজিরা।

ম্যানচেস্টারের এই ম্যাচে টস জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৩১৭ রান তুলে দ্বিতীয় দিন গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম ইনিংসে ৫৯২ রান তুলে তৃতীয় দিন অলআউট হয় ইংল্যান্ড। 


ছবি: সংগৃহীত

২৭৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৪১ ওভারে ৪ উইকেটে ১১৩ রান করে অস্ট্রেলিয়া। চতুর্থ দিন বৃষ্টির কারণে মাত্র ৩০ ওভার খেলা হয়। চতুর্থ দিন শেষে ৭১ ওভারে ৫ উইকেটে ২১৪ রান সংগ্রহ পায়  অস্ট্রেলিয়া। এসময় ৫ উইকেট হাতে নিয়ে ৬১ রানে পিছিয়ে ছিলো অজিরা।

পঞ্চম ও শেষ দিন টানা বৃষ্টির কারণে মাঠেই নামতে পারেনি দুই দল। দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত শেষ সেশনে এসে ম্যাচটি ড্র ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালসরা।

আরো পড়ুন: টস জিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ১৮৯ রান করে ম্যাচ সেরা হন ওপেনার জ্যাক ক্রলি। এছাড়া প্রথম ইনিংসে ৯৯ রানে অপরাজিত থাকেন ইংলিশ উইকেটরক্ষক জনি বেয়ারস্টো। অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসে শতক হাকিয়ে ১১১ রান করেন মার্নাস ল্যাবুশানে।

এই টেস্টে বল হাতে সেরা পারফরমার ছিলেন ইংলিশ পেসার ক্রিস ওকস ও অজি পেসার জশ হ্যাজেলউড। দু’জনই প্রথম ইনিংসে ৫টি করে উইকেট নেন। আগামী ২৭ জুলাই থেকে  ওভালে শুরু হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট।

এম/


অ্যাশেজ সিরিজ অস্ট্রেলিয়া ইংল্যান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250