শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান *** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। আফগানিস্তানকে হারাতে পারলে টিকে থাকবে সুপার ফোরের জন্য। আর হারলেই বিদায়। এমন সমীকরণ সামনে রেখে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।

আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হারের পর আজ একাদশে তিন পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে শামীম হোসেন পাটোয়ারীর। একাদশে ফিরেছেন আফিফ হোসেন ও হাসান মাহমুদ।

একাদশ থেকে ছিটকে গেছেন তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান ও মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ:

নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ:

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব-উর-রহমান ও ফজলহক ফারুকি।

আর.এইচ 

বাংলাদেশ বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250