মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিলেটে ২ ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি *** পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী *** ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ *** সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ *** ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: ৫ সদস্যের তদন্ত কমিটি *** ডাকযোগে ভোট কঠিন করতে চেয়েছিলেন ট্রাম্প, ঠেকিয়ে দিল আদালত *** কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মামলার রায় আজ *** ইরান দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায়—ফের দাবি ট্রাম্পের *** ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ সংক্রমণ *** পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকারের ৩ কমিটি গঠন, ৫২ বিশিষ্টজনের উদ্বেগ

ভক্তদের চমকে দেবেন পরীমণি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪০ পূর্বাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৩

#

পরীমণি। ছবি: সংগৃহীত

 মাতৃত্বকালীন ছুটি থেকে এখনও সিনেমার কাজে ফেরেননি পরীমণি। তবে নিয়মিত পুত্র রাজ্যকে নিয়ে অতিথি হিসেবে অংশ নিচ্ছেন বিভিন্ন অনুষ্ঠানে। এসব ছাপিয়ে নায়িকা এবার ভক্তদের চমকে দিতে যাচ্ছেন ঈদে।

প্রথমবার পরীমণি কোনও টিভি অনুষ্ঠানে উপস্থাপকের আসনে বসলেন। আর সেই শুরুটা করলেন রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভি’র মাধ্যমে। তবে ঢাকা নয়, বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের বিশেষ একটি ম্যাগাজিন অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দেখা যাবে এই নায়িকাকে।

বিনোদন জগতের একঝাঁক তারকা শিল্পীর অংশগ্রহণে ঈদের এই বিশেষ অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত ৯টায়। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার রনজুর পরিচালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তারিকুজ্জামান ও জামাল উদ্দিন জয়।

ঈদ উপলক্ষে নির্মিত বিশেষ এই ম্যাগাজিন অনুষ্ঠানের নাম ‘তারার মেলা’। যাতে পরীর সঞ্চালনায় পারফর্ম করবেন অপু বিশ্বাস, পার্থ বড়ুয়া, দীঘি, নিশিতা, তাসনিম আনিকাসহ একঝাঁক তারকা।

চট্টগ্রাম কেন্দ্র সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে থাকছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও প্রার্থনা ফারদিন দীঘির একক ও দলীয় নাচের মনোমুগ্ধকর পরিবেশনা। অনুষ্ঠানে তারকা কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া ও নিশিতা বড়ুয়া গাইবেন জনপ্রিয় গান ‘পেট ফুরেদ্দে তোয়ার লাই’। ফোক ও রক গানের সমন্বয়ে গান করবেন কণ্ঠশিল্পী তাসনিম আনিকা। তিনি গাইবেন ‘অলিরও কথা শুনে বকুল হাসে’ গানের মতো দর্শকনন্দিত গান।

অনুষ্ঠানে আরও থাকছে চট্টগ্রামের খ্যাতিমান ফ্যাশন কোরিওগ্রাফার লিটন দাসের পরিচালনায় জনপ্রিয় মডেলদের অংশগ্রহণে বিশেষ র্যাম্প শো। এছাড়াও চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতি তুলে ধরতে কয়েকটি সাংস্কৃতিক দলের সম্মিলিত পরিবেশনা থাকছে ঈদের এই বিশেষ অনুষ্ঠানে।

শাপাশি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের শতাধিক সংবাদ পাঠক-পাঠিকা, ঘোষক-ঘোষিকা ও উপস্থাপক-উপস্থাপিকার সম্মিলিত কণ্ঠে দেশাত্মবোধক গান বিশেষ মাত্রা যোগ করেছে অনুষ্ঠানটিতে।

এম/

আরো পড়ুন:

আবারও একসঙ্গে চঞ্চল-শাওন

পরীমণি বিটিভি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250