সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা *** এমবাপ্পের চোট কতটা গুরুতর *** জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

ভাইরাল ‘পটোলের মিষ্টির’ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ৮ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাজারে এখন পটোল বেশ সহজলভ্য। সবজি হিসেবে দারুণ উপকারী ও জনপ্রিয় এটি। বিভিন্ন ধরনের সবজি দিয়ে ডেজার্ট তৈরি করা যায়, যেমন- লাউ-শসার পায়েস, গাজরের হালুয়া ইত্যাদি।

তেমনই এক সুস্বাদু ডেজার্ট তৈরি করা যায় পটোল দিয়ে, যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পটোলের মিষ্টি এখন নেটিজেনদের প্রিয় ডেজার্টে পরিণত হয়েছে।

এটি দেখতেও যেমন আকর্ষণীয়, ঠিক স্বাদেও নাকি অনন্য এমনই মন্তব্য করছেন সবাই। চলুন তবে জেনে নেওয়া যাক স্বাদে সেরা পটোলের মিষ্টির রেসিপি-

উপকরণ:

১. পটোল ৮-১০টি,

২. চিনি পরিমাণমতো,

৩. এলাচ ২-৩টি,

৪. দারুচিনি ১টি,

৫. তেজপাতা ১টি,

৬. সবুজ ফুড কালার সামান্য,

৭. দুধ আধা লিটার,

৮. কনডেন্স মিল্ক পরিমাণমতো ও

৯. বাদাম কুচি

তৈরির পদ্ধতি:

পছন্দমতো কয়েকটি পটোল নিয়ে মাঝ বড়াবড় কেটে নিন। তারপর ভেতরের অংশটুকু ফেলে দিয়ে কাটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নিতে হবে। এরপর কয়েক মিনিটের জন্য সেদ্ধ করে নিন।

তারপর চিনির সিরার মধ্যে রেখে দিতে হবে সেদ্ধ পটোলগুলো। সিরায় অবশ্যই এলাচ, দারুচিনি ও তেজপাতা দিতে হবে, যেন পটোলের গন্ধ না থাকে।

চিনির সিরা শুকিয়ে আসলে পটোলগুলো তুলে নিতে হবে। ফুড কালার থাকলে চিনির সিরায় সবুজ কালার দিতে পারেন, তাহলে পটোলের রং আরও সবুজ দেখাবে।

আরো পড়ুন: রেসিপি : সরিষার তেলে কষা মাংস, আহা!

তারপর আধা লিটার দুধের ছানা করে নিতে হবে। ছানার সঙ্গে কনডেন্স মিল্ক মিশিয়ে নিন, ছানা মিষ্টি করার জন্য। এবার চিনির সিরায় ডুবিয়ে নেওয়া একেকটি পটোলের ভেতরে পুর হিসেবে ছানা মিষ্টি ভরে নিন।

এবার সাজানোর জন্য দেখতে আরও আকর্ষণীয় করতে পটোলের মিষ্টির ওপর বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিতে পারেন ইচ্ছেমতো।

সূত্র: নিউজ এইটিন

এম এইচ ডি/

রেসিপি রান্না ভাইরাল খবর ফেসবুক সবজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250