সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা

মধুচন্দ্রিমায় আরবাজ, কী বললেন মালাইকা?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৯ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৪

#

ছবি-সংগৃহীত

৫৬ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেছেন সালমান খানের ভাই আরবাজ খান। হেয়ারস্টাইলিস্ট শুরা খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউডের এই অভিনেতা, নির্মাতা-প্রযোজক। এবার নববধূকে নিয়ে মধুচন্দ্রিমার জন্য উড়ে গেলেন আরবাজ।

কয়েক দিন আগেই বিয়ে করেছেন সাবেক স্বামী আরবাজ খান। নতুন বউকে নিয়ে এখন মধুচন্দ্রিমায় মগ্ন আরবাজ। মুম্বাই বিমানবন্দরে সুরা খানের হাত ধরে ক্যামেরার সামনে আরবাজের হাসি যেন থামছিলই না! 

একদিকে বড়দিনের আগের রাতে প্রাক্তন স্বামীর বিয়ে। অপরদিকে পাশে নেই প্রেমিক অর্জুন কাপুর। এসবের মধ্যেই নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে চাইছেন মালাইকা অরোরা। 

এদিকে বলি পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, মালাইকা-অর্জুনের প্রেমে নাকি ভাঙন ধরেছে। প্রেমিকার সাবেক স্বামী যখন বিয়ের পিঁড়িতে, তখন অর্জুন লন্ডনে বোন অনসূলা কাপুরের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। বছর শেষে যখন সবাই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তখন মালাইকা যেন বড় একা! পাশে আছে শুধু ছেলে আরহান। 

আরো পড়ুন: এবার ‘ফেলুদা’ যাচ্ছে বলিউডে

ছেলেকে জড়িয়ে ধরে মা মালাইকা লিখলেন, আমার একমাত্র সাপোর্ট সিস্টেম। এরপরই ইনস্টাগ্রামের স্টোরিতে অভিনেত্রী ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট দেন। 

লিখেন, তুমি যখন নেগেটিভিটি থেকে দূরে থাকো, তখন জীবন সুন্দর হয়। কিন্তু আরবাজ না অর্জুন, কার উদ্দেশে এমন পোস্ট দিলেন সে প্রশ্ন রয়েই গেল।

তবে এর উত্তর অধরা থাকলেও কয়েক দিন ধরেই সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করে চলেছেন মালাইকা। যেগুলোর অন্তর্নিহিত অর্থ অনেকটাই দুঃখ, অভিমান।

এসি/ আই.কে.জে/


মধুচন্দ্রিমায় আরবাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250